ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৬১ সেনাবাহিনীর প্রত্যক্ষ বাহুবলে এ সম্পদ মদীনা রাষ্ট্রের অধিকারে আসেনি বরং আল্লাহ অনুগহপূর্বক তার নবী ও তাঁর সাহাবীদের দান করেছেন। তাই এ সম্পদ গনীমতের সম্প্দ থেকে খানিকটা ভিন্ন প্রকৃতির। কাজেই গনীমতের ন্যায় তা সৈনিকদের মাঝে বণ্টন করা হয় না। কুরআন মাজীদে আল-ফাইকে বায়তুলমালের উৎস বলা হয়েছে এবং এ সম্পদ ব্যয়ের খাত সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন: “আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তীর রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, তার রাসূলের, রাসূলের শ্বজনগণের, ইয়াতীমদের, অভাব্যস্ত ও পথচারীদের, যাতে তোমাদৈর মধ্যে যারা বিস্তবান কেবল তাদের মধ্যেই এব আবর্তন না করে। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদের নিষেধ করেন তা হতে বিরত থাক এবং তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহ তো শাস্তিদানে কঠোর” ।*১ ৭. মুক্তিপণ মুক্তিপণ মদীনা রাষ্ট্রের বায়তুলমালের আয়ের অন্যতম উৎস। কোন যুদ্ধে মুসলিমদের বিজয় অর্জনের পর প্রায়শই. যুদ্ধবন্দী আসতো । এদের মধ্যকার খুব কমসংখ্যক লোককেই দাস বানানো হতো । মহানবী স. কখনো কোন কিছুর বিনিময় ব্যতিরেকে আবার কখনো মুক্তিপণ গ্রহণপূর্বক মুক্তি দিতেন। যুদ্ধ বন্দীদের তর্বাবধানের দায়িত্বে একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োজিত থাকতেন। বদরের যুদ্ধের বন্দীদের থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া হয় এবং আদায়কৃত মুক্তিপণ বায়তুলমালে জমা দেয়া হয়। ৮. উপহার সামগ্রী মহীনবী স. রাষ্ট্রপ্রধীন হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের নিকট থেকে উপহার সামী লাভ করতেন। উক্ত উপহার সামগ্রী বায়তুলমালের অন্যতম আয়ের উৎস ছিল। ৯. জিষিয়া অমুসলিমদের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা লাভের জন্য যে নির্দিষ্ট কর প্রদান করতে হয় তাকে জিিয়া বলা হয়। মদীনা রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের উপর জিযিয়া আরোপ করা হয়েছিল৷ এ জিযিয়া মূলত নিরাপত্তামূলক সামরিক কর। সামরিক বাহিনীতে মুসলিম নাগরিকদের যোগদান ছিল বাধ্যতামূলক, পক্ষান্তরে অমুসলিম নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল না। তাই তাদের উপর জিষিয়া ধার্য করা হতো । কুরআন মাজীদে উল্লেখ আছে, “যাদের প্রতি কিতাব নাযিল হয়েছে তাদের মধ্যে যারা ঈমান আনে না ও শেষ দিনেও নয় এবং ///.10707079071.001)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।