ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার চার ভাগ যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মাঝে দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বন্টন করে দিতেন। গনীমতের মাল তত্বাবধানের দায়িত্ব পালন করেন মুআইকিব ইবনে আবু ফাতিমা রা. ।৩? মহানবী স.-এর জীবদ্দশায় সেনা সদস্যদের সুনির্দিষ্ট বেতন-ভাতা না থাকায় গনীমাত সামহ্রী প্রদানের মাধ্যমে কার্যত বেতন-ভাতা দেয়া হতো। এর মাধ্যমে মুসলিম সৈনিকগণ প্রতিরক্ষা প্রস্ততি নিতে পারতেন এবং জীবন .ধারণের প্রয়োজনীয় ব্যয়ভার বহনের সুযোগ লাভ. করতেন। কুরআন মাজীদে উল্লেখ আছে : “আরো জেনে রাখ, যুদ্ধে যা তোমরা লাভ কর তার এক-পঞ্চমাংশ আল্লাহর রাসূলের, রাসূলের স্বজনদের, ইয়াতীমদের, মিসকীনদের এবং পথচারীদের যদি তোমরা ঈমান রাখ আল্লাহে এবং তাতে যা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি নাযিল করেছিলাম, যেদিন দু'দল পরস্পরের সম্মুণীন হয়েছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান” । ৩৮ গনীমতের মালের এক-পঞ্চমাংশ মহানবী স. ও তার পরিবারবর্গের ভরণ-পোষণ, অনাথ, দীন-দরিদ্র, মুসাফির এবং রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যয়িত হতো । ইমাম আবু ইউসুফ র. বলেন, মহানবী স. এক-পঞ্চমাংশকে তিন ভাগ করতেন। এ তিন ভাগের এক ভাগ মহানবী স.-এর জন্য, এক ভাগ মহানবী স.-এর পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট থাকতো। অবশিষ্ট একভাগ বায়তুলমালে জমা দেয়া হতো এবং তা থেকেই মূলত ইয়াতীম, মিসকীন, মুসাফির ও রাষ্ট্রীয় কাজে ব্যয়িত হতো। ইমাম শাফেঈ র. বলেন, মহানবী স. তার জীবদ্দশায়. গনীমতের মালের যে অংশ গ্রহণ করতেন তা তিনি ব্যক্তিগতভাবে না নিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করতেন এবং তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন।* ৬. আল-ফাই | মহানবী স. প্রবর্তিত রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস ছিল আল-ফাই। মুসলিম সেনাবাহিনীর প্রতি ভীত-সন্ত্রস্ত হয়ে অমুসলিমরা তাদের জমি জমা, বাড়ি-ঘর, ধন- সম্পদ ইত্যাদি ফেলে রেখে পালিয়ে যেত এবং যা কার্যত যুদ্ধ -বিগ্রহ ছাড়াই মুসলিমদের দখলে এসে যেত - এরূপ সম্পদকে আল-ফাই বলা হয়। আল্লাহ বলেন: “আল্লাহ তাদের হেয়াহ্‌দীদের) নিকট হতে তীর রাসূলকে যে ফাই দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া কিংবা উটে চড়ে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসূলকে কর্তৃত্‌ দান করেন; আল্লাহ সর্বাবিষয়ে সর্বশক্তিমান” 19০ এ আয়াতে যে ধন-সম্পদের কথা বলা হয়েছে তা প্রথমে বনু নাধীর গোত্রের অধিকারে ছিল এবং তাদের বহিষ্কারের পর তা মদীনা রাষ্ট্রের অধিকারে আসে। ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।