মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৫৯ ৪. ওয়াকফ ওয়াকফ শব্দটি একবচন, বনহুবচনে আওকাফ । মানব কল্যাণের লক্ষে প্রবর্তিত ইসলামের এক অনন্য বিধানের নাম ওয়াকৃফ। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন বস্তু আল্লাহর মালিকানায় রেখে তার উৎপাদন বা উপযোগকে দরিদ্রদের মাঝে কিংবা যে. কোন জনহিতকর খাতে দান করাকে ওয়াকফ বলা হয়। এটি হচ্ছে সমাজ সেবা ও জনকল্যাণমূলক একটি স্থায়ী ব্যবস্থা। দাতার ইস্তিকালের পরও তার ওয়াকৃফ মানব কল্যাণে বহাল থাকে । এ ব্যাপারে নবী স. বলেন, “মানুষের ইস্তিকালের পর তিনটি আমল ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায়: (১) সাদকায়ে জারিয়া, (২) এমন ইলম যা ছারা মানুষ উপকৃত হয় এবং (৩) নেক সম্তান যে তার জন্য দু'আ করে” | ইসলামের সূচনালগ্র থেকে অদ্যাবধি মুসলিম জাতি আল্লাহর সন্তষ্টি বিধানের লক্ষে এই সুন্দরতম ব্যবস্থা অনুসরণ করে আসছে। স্বয়ং মহানবী স. ওয়াকফ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। খোলাফায়ে রাশেদীনসহ অধিকাংশ সাহাবা থেকে ওয়াক্ফ করার বিষয়ে প্রমাণ পাওয়া যায়। ইবনে উমর রা. বলেন, উমর রা. খায়বার যুদ্ধে একখণ্ড জমি লাত করেছিলেন । তিনি উক্ত জমি সম্পর্কে মহানবী স.-এর নিকট জানতে চান যে, হে আল্লাহ্র রাসূল! আমি খায়বরে একখণ্ড জমি লাভ করেছি, যা অপেক্ষা উত্তম জমি আর পাইনি। আপনি আমাকে এ ব্যাপারে কী পরামর্শ দেন? জবাবে তিনি বললেন : “তুমি চাইলে এর মালিকানা নিজের কাছে রেখে দিবে এবং এব উৎপাদিত পণ্য সাদকা করে দিবে । তখন উমর রা. তা সাদকা করে দিয়ে বললেন : এই জমি বিক্রি করা যাবে না, দান করা যাবে না, কেউ এর উত্তরাধিকারী হবে না বরং এর মাধ্যমে গরীব, নিকটাত্মীয়, দাসমুক্তিকরণে, আল্লাহর পথে, মুসাফিরদের জন্য এবং অতিথি সেবায় ব্যয় করা যাবে। এই সম্পদ যিনি তন্বাবধান করবেন তিনি ন্যায়সংগতভাবে তা থেকে পারিশ্রমিক নিতে পারবেন কিন্তু মূলধন সরবরাহকারী (মালিক) হিসেবে খেতে পারবেন না” পরবতাঁতে এসব সম্পদের আয় বায়তুলমালে জমা হতো । ৫. আল-গানীমাহ গানীমাহ শব্দের অর্থ-যুদ্ধলন্ধ সম্পদ, গনীমতের মাল ইত্যাদি । পারিভাষিক অর্থ- মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত পরাজিত অমুসলিমদের নিকট থেকে যে সকল অন্ত্রশস্ত্র, ঘোড়া, উট, স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তগত করা হত তা সবই গনীমতের সম্পদ হিসেবে গণ্য । মদীনার ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণকালে এটি ছিল রাষ্ত্ীয় রাজস্বের উল্লেখযোগ্য উৎস। যুদ্ধক্ষেত্রে শক্র-পরিত্যক্ত যে সমস্ত সম্পদ হস্তগত হত সেগুলো একক্র করে পাঁচ ভাগের এক ভাগ মহানবী স. রাষ্ট্রের জন্য রেখে অবশিষ্ট ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।