ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 162
📝 Text 📖 PDF

ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর ৪ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৫-৭ সম্পাদকীয় . আইনের মর্যাদা ও আইনের শাসন আইনের মর্যাদা নিহিত আইনের শাসনের মধ্যে। আইন মানুষকে যেমন নিয়ন্ত্রিত করে তেমনি মর্যাদাবান ও পরিশীলিত করে । মানুষ যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখনো সে একটা আইন তৈরি করে। সে আইন দিয়ে নিজেকে শাসন করে। যে মানুষ নিজেকে শাসন করে চলেনা তাকে বলা হয় উচ্ছৃংখল। তার জীবনে দেখা দেয় বিশৃংখলা । মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে তফাত এখানেই । মানুষ স্বভাৰকে অতিক্রম করে চলতে পারে। কিন্ত্র অন্যান্য প্রাণী তা পারে না। তারা স্বভাবের বশ। একে বলা হয় প্রাকৃতিক আইন। আল্লাহর তৈরি এ আইন সমস্ত প্রাণী জগতে সুপ্রতিষ্ঠিত। কারোর একে অতিক্রম করার ক্ষমতা নেই। “আর আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার কাছেই আত্মসমর্পণ করেছে স্বেচ্ছায় ও অনিচ্ছায় এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে ।' (আলে ইমরান : ৮৩) কেবল মানুষই এর ব্যতিক্রম। মানুষ প্রাকৃতিক আইনের বাইরে নিজের আইন তৈরি করতে পারে। “আর মানুষ যা করে তাই পায়।” আন নজম : ৩৯) মানুষের: আইন যদি মানুষ নিজেই মেনে না চলে তাহলে মানুষের নিজের অমর্যাদা'তো হবেই আবার এই সংগে সে ক্ষতিথস্তও হবে। মানুষের কেন এ দুর্মতি হয়? সে কেন নিজেই নিজের আইন ভংগ করে? অবৈধভাবে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর কোনো স্বার্থ লাভ করা তার উদ্দেশ্য হয়ে থাকে। এই ক্ষুদ্রতর ও বৃহত্তর স্থার্থ হয় দুনিয়ার প্রতিপত্তি, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি অর্জন। নিজের যা আছে. তার চেয়ে বেশি লাভ করার আকাংখা। ষড়রিপুর বশ হয়ে সীমালংঘনে প্রবৃত্ত হওয়া । অনেক সময় ব্যক্তিকে ছাপিয়ে সমষ্টিস্বার্থ বিরাট দানবে পরিণত হয়। চারদিক দাপিয়ে ফিরতে থাকে । যা কিছু ভালো আছে তাকে সাবাড় করে। অন্যায়, জিঘাংসা ও দু্কৃতির প্রসার তার রীতিতে পরিণত হয়। তখন মানুষ হয়ে যায় অমানুষ । এই আইন ভংগকারীরা সবসময় যে অসৎ প্রবৃত্তির উলংগ প্রকাশ ঘটায় তা নয়। অনেক সময় এরা ///.10907079071.00])

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.