ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ইসলামী আইন ও বিচার তা থেকে উৎপন্ন ফসলের বিশ ভাগের একভাগ ফসল আদায় করা হতো। উশর ফরয হওয়ার বিষয়ে আল-কুরআনে বলা হয়েছে: “হে মুমিনগণ! তোমরা যা উপার্জন কর এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দেই তন্ধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় কর এবং এর নিকৃষ্ট বস্তু ব্যয়ের সংকল্প করো না অথচ তোমরা তা গ্রহণ করবার নও, যদি না তোমরা চোখ বন্ধ করে থাক। তবে জেনে রাখ যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত ।”৩০ উল্লেখ্য যে, জমি যদি উশরী হয় তবেই উশর আদায় করতে হবে এবং নিম্নবর্ণিত পদ্ধতিতে জমি উশরী হয়- (১) যে জমির মালিক মুসলিম, তার জমি উশরী, (২) কোন দেশ বিজয়ের পর সে দেশের জমি যদি মুসলিমদের মাঝে বণ্টন করা হয় তবে সে জমি উশরী, (৩) অনাবাদী জমি, কোন মুসলিম যদি তা আবাদ করে তবে তা উশরী জমি হিসেবে গণ্য হবে। উশর কখনো কখনো পণ্যে আবার কখনো কখনো নগদ অর্থেও আদায় করা হতো। যাকাত আদায়ে নিযুক্ত কর্মকর্তাগণ একই সাথে উশরও আদায় করতেন। তবে কখনও কখনও উশর আদায়ের নিমিত্তে পৃথক কর্মকর্তা নিয়োগের ৃষ্টান্তও খুঁজে পাওয়া যেত। এ ধরনের কর্মকর্তাকে “সাহিবুল উশর' বলা. হতো।৯ কিলাব ইবনে উমাইয়া লায়সীকে সাকীফ গোত্রে এবং ইকরামা ইবনে আবু জাহল রা.-কে হাওয়াজিন গোত্রে উশর. আদায়ের জন্য প্রেরণ করা হয়েছিল ।০২ উল্লেখ্য যে, মদীনা রাষ্ট্রের প্রধান উৎপন্ন দ্রব্য ছিল খেজুর। মৌসুমে খেজুর বৃক্ষের উৎপন্ন খেজুরের উশর আদায়ের হিসাব কেন্দ্রিয়ভাবে রাখতেন হুয়াইফা ইবনুল ইয়ামান রা. ৬5 ৩. সাদাকাতুল ফিতর রমযান মাসের সিয়াম সাধনার পর ঈদের দিন বিত্তশালীদের উপর দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট হারে যে বিশেষ দানের নির্দেশ রয়েছে তাকে “সাদাকাতুল ফিতর' বলে। ব্যক্তিকে তার নিজের, পরিবারবর্গ ও পোব্যদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। সাদাকাতুল ফিতর ব্যক্তিগত দান হলেও মদীনা রাষ্ট্রে তা আদায় করে দরিদ্র মানুষের মাঝে বন্টনের ব্যবস্থা করা হয়েছিল। সাদাকাতুল ফিতর আদায়ের প্রতি গুরুত্বারোপ করে মহানবী স. মুসলিম দাস ও স্বাধীন ব্যক্তি, নর ও নারী এবং বালক ও বৃদ্ধের উপর সাদাকাতুল ফিতর এক সা (প্রায় সাড়ে তিন কেজি) খেজুর কিংবা এক সা যব নির্ধারণ করে দিয়েছেন। তিনি এও নির্দেশ দিয়েছেন যে, লোকেরা (ঈদের) নামাযে যাবার পূর্বেই যেন তা আদায় করে নেয় । | ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।