ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৫৭ ঘোষণা করেছিলেন। এজন্যই তিনি তার বংশের কাউকে যাকাত প্রশাসনের কোন কর্মকাণ্ডে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করেন নি।*$ যাকাত আদায়কারীদের কর্মক্ষেত্রে প্রেরণের প্রাক্কালে মহানবী স. যাকাত আদায় সম্পর্কিত লিখিত নির্দেশনামা প্রদান করতেন। যাকাত আদায়কারীদেরকে যথোপযৃক্ত সম্মানী প্রদান করা হতো । যাকাতদাতাদের নিকট থেকে কোন প্রকার উপহার সামথী গ্রহণ ছিল তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ।২৭ বর্ণিত আছে যে, ইবনুল লুতবিয়া আল- আযদী নামক এক ব্যক্তিকে বনু যুবরান গোত্রে যাকাত আদায়ের জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি লোকজনের নিকট থেকে কিছু উপহার সামগ্রী গ্রহণ করেছিলেন। তিনি ফিরে এসে মহানবী স.-কে আদায়কৃত যাকাতের সম্পদ জমা দেয়ার সময় বললেন: হে আল্লাহর রাসূল! এ হচ্ছে আদায়কৃত যাকাত আর এগুলো লোকেরা আমাকে উপহার দিয়েছে। একথা শুনে তিনি বললেন: তুমি তোমার বাড়ি থাকাকালীন সময়ে লোকেরা তোমাকে এসব উপহার সামগ্রী দেয়নি কেন? একথা বলে তিনি সমুদয় সম্পদ বায়তুলমালে জমা দিয়ে দেন এবং সকল রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কোন প্রকার উপহার সামগ্রী গ্রহণ থেকে বিরত থাকার জন্য সকল কর্মচারীকে নির্দেশ প্রদান করেন।২৮ যাকাত বাবদ সর্বোৎকৃষ্ট সম্পদ গ্রহণ করার ব্যাপারেও মহানবী স. যাকাত আদায়কারীদের সতর্ক করে দেন এবং মধ্যম মানের সম্পদ গ্রহণ করার জন্য নির্দেশ দিতেন। যাকাত ব্যয়ের খাত স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কেননা কুরআন মাজীদে উল্লেখ আছে, “সাদাকা (যাকাত) তো কেবল নিঃস্ব, অভাব্হস্ত ও তৎসংশ্রিষ্ট খণপ্রস্তদের, আল্লাহর পথে যারা সংগ্রামে নিয়োজিত ও মুসাফিরদের জন্য । এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়” | ২৯ এখানে লক্ষণীয় যে, যাকাত আদায়ের যে আটটি খাত উপরে বর্ণিত হয়েছে তনুধ্যে ছয়টি খাতই দারি্র্য দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে । মহানবী স.-এর সাধারণ নিয়ম ছিল, যে অঞ্চলের বিত্তবানদের নিকট থেকে যাকাত আদায় করতেন সে অঞ্চলের দরিদ্রদের মাঝেই তা ব্টন করে দিতেন। যদি আদায়কৃত যাকাতের সম্পদের কিছু অংশ উদ্ৃত্ত থাকত তা কেন্দ্রিয় বায়তুলমালে জমা দেয়া হতো । ২. উশর “উশর' শব্দটি আরবি। আভিধানিক অর্থ এক-দশমাংশ ৷ ইসলামী পরিভাষায় জমির ফসলের যাকাতরে উশর বলা হয়। উশর যাকাতের ন্যায় আদায় করা ফরয । মুসলিম অধিকারভুক্ত জমিতে উৎপন্ন ফসলের যাকাতই মুলত উশর। বৃষ্টিতে সিক্ত ভূমি হতে ফসলের এক-দশমাংশ ও যেসব জমিতে অন্যভাবে সেচ দিয়ে জমি সিক্ত করতে হয় ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।