ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইসলামী আইন ও বিচার যাকাত আদায়ের নির্দেশ মক্কায় নাযিল হলেও তার সবিস্তার বিধান ও ব্যবস্থা নাধিল হয় মদীনায়। প্রাথমিক পর্যায়ে সাহাবাগণ মক্কায় ব্যক্তিগতভাবে যাকাত আদায় করতেন। কিন্ত পরবর্তীকালে মদীনা রাষ্ট্রে ঘুরা তাওবার ৬০মং আয়াতটি নাহিল হওয়ার পর তা সংগ্রহ ও বন্টন করার বিষয়টি রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে পরিগণিত হয়। যাকাতের নিসাব, পরিমাণ, সম্পদের গুণাবলী এবং তা ব্যয়ের খাতসমূহ ইসলামী শরীয়তে অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে যাকাতদাতা ও যাকাতগ্রহীতা উভয়ের দায়িত্ব কর্তব্য ও অধিকার লাভের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। যাকাত প্রত্যেক ধনবান মুসলিম ব্যক্তির আদায় করা ফরয বিধায় সমষ্টিগতভাবে তা ইসলামী রাষ্ট্রের বায়তুলমালের মাধ্যমে আদায় করতে হয়। মদীনা রাষ্ট্রে এজন্যই একটি সুষ্ঠু যাকাত প্রশাসন গড়ে ওঠেছিল। যাকাত আদায়ের লক্ষে নিয়োগ দেয়া হয়েছিল বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী । যাকাত বাবদ যে সম্পদ আদায় হত তা রক্ষণাবেক্ষণে মহানবী স.-এর নির্দেশক্রমে কেন্ড্রিয়ভাবে দায়িত্ব পালন করতেন যুবাইর ইবনুল আওয়াম রা. ও যুহাইর ইবনে সাল্ত রা. ।২৩ যাকাত আদায় নিশ্চিত করার লক্ষে মহানবী স. নবম হিজরী সনের ১ মুহাররম প্রত্যেক অঞ্চলের জন্য পৃথক পৃথক যাকাত আদায়কারী নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত কয়েকজন যাকাত আদায়কারী হলেন- মদীনা মুনাওয়ারায় উমর রা. আবু উবায়দা ইবনুল জাররাহ রা. নাজরান, আমর ইবনুল “আস রা. ওমান, ওয়াইল ইবনে হুজর রা. হাযরামাওত, আবু মূসা আল- আশ'আরী রা. ইয়ামান, মালিক ইবনে আওফ রা. হাওয়াজিন, উয়ায়না ইবনে হিসন রা. তামীম গোত্র, _বুরাইদা ইবনুল হুসাইব রা. আসলাম ও গিফার গোত্র, আববাদ ইবনে বিশর রা. সুলায়ম ও মুযায়না গোত্র, রাফী ইবনে মাকীস রা. যুহায়না গোত্র, আয-যাহহাক ইবনে সুফিয়ান রা. বনু কিলাব, বুসর ইবনে সুফিয়ান রা. বনু কা'ব, ইবনুল লুতবিয়া আযদী রা. বনু যুবরান, আদী ইবনে হাতিম তাঈ রা. বনু তায়্যি ও বনু আসাদ, আবু জাহম ইবনে হুযায়ফা রা. বনু লাইস, মালিক ইবনে উসমান সাকাফী রা.তায়েফ, কুররাহ ইবনে হুবায়রা রা বনু কুশীয়র ও জাদাহ গোত্র, আবদুর রহমান ইবনে আওফ রা. বনু কালব, আমির ইবনে মালিক রা. বনু আমির, আল- হারিস ইবনে আওফ রা. বনু মুররাহ, আকরা ইবনে হাবিস রা. বনু দারিম, মালিক ইবনে নুওয়ায়রাহ রা. বনু ইয়ারবু।২৪ কুরআন মাজীদে যাকাত আদায়কারীদের 'আল-আমিলীন' বলা হয়েছে।*৫ এছাড়াও . তাদেরকে মুসাদ্দিক, সুয়াত, জুবাত ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। মহানবী স. তার নিজ পরিবার এবং বংশের যে কোন ব্যক্তির জন্য যাকাত গ্রহণ সম্পূর্ণ হারাম ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।