মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন- ৫৫ মহানবী স. বলেছেন : “যে ব্যক্তি আমাদের সরকারী কর্মচারী নিযুক্ত হবে তার একজন স্ত্রী থাকবে, তার যদি খাদেম না থাকে, তবে একজন খাদেম রাখতে পারবে এবং তার যদি বসবাস করার মত কোন বাসম্থান না থাকে, তবে সে একটি বাসস্থান পাবে। বর্ণনাকারী বলেন, মহানবী স. আরো বলেছেন- যে ব্যক্তি এর অতিরিক্ত কিছু গ্রহণ করবে, সে হবে খিয়ানতকারী ও চোর” ।১৯ মহানবী স. বিভিন্ন উৎস থেকে বায়তুলমালের প্রাপ্ত আয় পৃথক পৃথকভাবে সংরক্ষণের ব্যবস্থা করতেন এবং তা থেকে বরাদ্দ দিতেন। বায়তুলমালের আয়ের উৎসসমূহ বায়তুলমালের আয়ের প্রধান প্রধান উৎসসমূহ নিয়রূপ- ১. যাকাত, ২. উশর, ৩. সাদাকাতুল ফিতর, ৪. ওয়াকফ, ৫. আল-গানীমাহ, ৬. আল-ফাই, ৭. মুক্তিপণ, ৮. উপহার সামঘী, ৯. জিযিয়া, ১০. খারাজ, ১১. নাওয়াইব, ১২. আমওয়াল আল-ফাদিলা, ১৩. সাধারণ দান-খয়রাত এবং ১৪. কর্জ।২০ বর্ণিত উৎসসমূহের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদত্ত হল- ১, যাকাত যাকাত ইসলামের পাঁচটি স্তন্তের মধ্যে তৃতীয়। এটি ইসলামী রাষ্ট্রের রাজস্বের প্রধান উৎস। আল-কুরআনের বিভিন্ন আয়াতে বহুবার নামাযের সাথে যাকাতের বিষয় উল্লেখ রয়েছে। ইসলামে নামায যেমন গুরুত্পূর্ণ ইবাদত তন্রপ যাকাতও। শরীয়তের লক্ষ হচ্ছে মানুষের ইহকালীন ও পরকলীন জীবনের কল্যাণসাধন এবং ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে যাবতীয় ক্ষতি ও বিপর্যয় থেকে জীবন রক্ষা করা । যাকাত ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে শরীয়তের এ লক্ষ্যই অর্জিত হয়। কেননা যাকাতদাতা যাকাত আদায়ের মাধ্যমে দাতার গুণে ভূষিত হয় এবং কার্পণ্য ও লোভ-লালসা থেকে মনকে পবিভ্র করে নেয়ার সুযোগ লাভ করে । ফলে ধনী ব্যক্তিরা অহংকার থেকে মুক্তি পায় এবং বিনয়ী হওয়ার গুণাবলী অর্জন করে। এতে পারস্পরিক সহযোগিতামূলক আদর্শ সমাজ গড়ে ওঠে । ফলে সমাজ জীবনে কায়েম হয় শাস্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সংহতি। যাকাত আদায় যেহেতু বাধ্যতামূলক, তাই যাকাত আদায়ে অস্বীকৃতি জানালে সম্পদের মালিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করার বিধান ইসলাম অনুমোদন করেছে।১ . যাকাত ব্যবস্থাকে আল্লাহ সম্পদশালীদের সম্পদের পবিব্রতা এবং তাদের জন্য আল্লাহর রহমত ও পাপ মোচনের মাধ্যম ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, “তাদের সম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করবে। এর দ্বারা তুমি তাদের পবিত্র ও পরিশোধিত করবে । তুমি তাদের দু'আ করবে। তোমার দু“আ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ” ।২২ ///.1090709071.001)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।