ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ ইসলামী আইন ও বিচার অর্থপ্রশাসনের অন্যতম লক্ষ ছিল বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ ও তাদের মানবিক মর্যাদায় অধিষ্ঠান। মদীনা রাষ্ট্রে ব্যক্তির সম্পদে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে সমাজে যারা দারিহ্ধ্য-ক্িষ্ট, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার. হাত বাড়িয়ে দেয়া প্রতিটি মুসলিমের দায়িত্ববোধকে নাড়া দিয়েছিল। যাদের হাতে বিপুল পরিমাণ অর্থ উদ্ৃত্ত থাকত তারা তাদের দরিদ্র আত্বীয়-স্বজন, প্রতিবেশী ও ভাগ্যাহত লোকদের ন্যুনতম প্রয়োজন পূরণের লক্ষে তা ব্যয় করতে নিজেদের বাধ্য মনে করতো। সমাজের বিস্তহীন অভাব্যস্ত নাগরিকদের প্রয়োজন পূরণ ও কল্যাণ সাধনের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কুরআনী নির্দেশনা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছিল। ফলে পরবর্তীকালে এর ধারাবাহিকতায় যারাত গ্রহণ করার মত লোক খুঁজে পাওয়া যেত না। এ ব্যাপারে উমর ইবনে আবদুল আবীয র.-এর শাসনামল বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। কেন্দ্রিয় অর্থভাগ্ার হিসাবে বায়তুলমাল 2৮৪৯০৬ ক৬বাযা এনা কোষাগার। পরিভাষায় ইসলামী রাষ্ট্রের কোষাগারকে বায়তুলমাল বলা হয়। এটি রাষ্ট্রীয় অর্থপ্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। মহানবী স. ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সরকারি অর্থভাণ্ডার গড়ে তুলেছিলেন। এটিই মূলত রাষ্ট্রের কেন্দ্রিয় অর্থভাণ্ডার- বায়তুলমাল।১ৎ এ বায়তুলমাল দেশের জনগণের ব্যক্তিগত ও রাষ্ট্রিয় অত্যাবশ্যকীয় প্রয়োজন পূরণের লক্ষে গঠিত হয়েছিল। এটি ছিল রাষ্ট্রের সকল নাগরিকের সম্মিলিত মালিকানাভুক্ত সম্পদ ।*' ইসলামী রাষ্ট্রের বায়তুলমাল জনগণের আমানত। বায়তুলমাল ইসলামী রাষ্ট্রের বর্তমান ধারণা (0017080) অনুযায়ী কেন্দ্রিয় ব্যাংক স্বরূপ। মদীনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্রের শুভ জয়যাত্রা যে দিন হয়েছিল সেদিন থেকেই মূলত বায়তুলমালের উন্মেষ ঘটে। প্রথম দিকে বায়তুলমালে কোন অর্থ-কড়ি জমা করা হতো না কিংবা জমা রাখার অবকাশও ছিল না । ফলে বায়তুলমাল সংরক্ষণের নিমিত্তে পৃথক কোন ভবনও গড়ে ওঠেনি। মসজিদে নববীকে কেন্দ্র করেই মূলত বায়তুলমালসহ প্রশাসনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো ।% বায়তুলমালের কেন্দ্রিয় প্রশাসন ও সকল কর্মকাণ্ড মহানবী স.-এর সরাসরি তদারকীতে পরিচালিত হতো। পরবর্তীকালে অঞ্চলভিত্তিক শাখা প্রতিষ্ঠিত হয়।১ কেন্দ্রের নির্দেশনা অনুসারেই মূলত আঞ্চলিক শাখাগুলো পরিচালিত হতো ।১*্যারা বায়তুলমালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত থাকতেন তাদের বেতন-ভাতা বায়তুলমাল থেকেই পরিশোধ করা হতো । তবে খিয়ানতের ব্যাপারে চরম কঠোরতা অবলম্বন করা হতো ।১৮ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।