মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৫৩ ৯. সুষম বণ্টনের নিশ্চয়তা মদীনা রাষ্ট্রের অর্থপ্রশীসনের মূল চালিকাশক্তি ছিল আল কুরআন- যাতে রাজন্ব ও ব্যয়ের খাত সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ কুক্ষিগত করাকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্পদ উপর থেকে নিচের দিকে প্রবাহিত করার জন্য বিভিন্ন ম্যাকানিজমের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়, সামাজিক বৈষম্য দূরীভূত হয় এবং শ্রেণী সংঘাতের অবসান ঘটে। ইসলামী অর্থনীতিতে উৎপাদন ও আয়ের মাঝে ইসলামী মূল্যবোধ ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকে। এছাড়াও ইসলামে নিষিদ্ধ বস্তুর উৎপাদন ও আয় হারাম বলে বিবেচিত। ইসলাম সুষম বন্টন নিশ্চিত করার লক্ষে মজুদদারী সম্পর্কে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছে। ১০. সুদমুক্ত অর্থনীতি মদীনা রাষ্ট্রে পুরোপুরি সুদমুক্ত অর্থনীতি প্রচলিত ছিল। মদীনার ব্যবসায়ীরা কখনো নিজ অর্থ লগ্নী করে, কখনো অন্যের নিকট থেকে লাভ-লোকসানের ভিত্তিতে, কখনো শরীকানা ভিত্তিতে, কখনো বিনা সুদে খণ গ্রহণ করে ব্যবসায় পরিচালনা করতো । সে সময় আধুনিক কালের ন্যায় ব্যাংক ব্যবস্থা কায়েম ছিল না। অর্থনৈতিক লেনদেনে সর্বধরনের সুদ নিষিদ্ধ ছিল। ফলে মানুষ সুদভিত্তিক অর্থব্যবস্থার শোষণের হাত থেকে রক্ষা পেয়েছিল। কুরআন মাজীদে উল্লেখ আছে: “যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দীড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে, তারা বলে- ক্রয়-বিক্রয় তো সুদের মত, অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তার অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন। আর যারা পুনরায় আরস্ত করবে তারাই জাহান্নামবাসী, সেখানে তারা স্থায়ী হবে।” ৯০ ১১. বঞ্চিতদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা মদীনা রাষ্ট্রের অর্থব্যবস্থায় হতদরিদ্রদের অধিকার লাভের পূর্ণ নিশ্চয়তা ছিল। ফলে একদিকে সম্পদ পবিত্র করার ব্যবস্থা ছিল এবং অপরদিকে দরিদ্রদের হাতে তাদের প্রাপ্য পৌছে যেতো। আল্লাহ বলেন: “এবং তাদের. (ধনীদের) ধন-সম্পদে অভাবধস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে” ।১ অপর এক আয়াতে আছে : “অতএব আত্ীয়কে দিবে তার হক এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও । যারা আল্লাহর সন্ত্রষ্টি কামনা করে তাদের জন্য এটি শ্রেয় এবং তারাই সফলকাম” ।৯ ফলে তদানীন্তন সমাজের দরিদ্র লোকজন তাদের পূর্ণ আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। মহানবী স. প্রবর্তিত ///.10907079071.001)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।