ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৫১ ৩. জনকল্যাণ সাধন তাওহীদ, রিসালাত, আখিরাত ও খিলাফতের ভিত্তির উপর মদীনা রাষ্ট্রের যে অর্থপ্রশাসন গড়ে উঠেছিল তার লক্ষ ছিল অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা, সুবিচার স্থিতিশীলতা বজায় রাখা এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া। কেননা মানব সৃষ্টির লক্ষই হচ্ছে, মানুষের কল্যাণ সাধন। তাই আল্লাহ বলেন: “তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, মানব জাতির-কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে” ।৫ ৪. অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা মদীনা রাষ্ট্রের অর্থপ্রশাসনের ভিত্তি ছিল অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা। ফলে জনগণ তাদের অর্থনৈতিক অধিকার লাভ করে। অর্থনৈতিক জুলুম ও শোষণ দূরীকরণের লক্ষ্যে মহানবী স. তার অর্থপ্রশাসনে অর্থনৈতিক ন্যায়বিচারকে অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করেন। একই সাথে মানব কল্যাণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হতো এবং অর্থপ্রশাসনের কোথাও যাতে ন্যায়বিচার বিঘ্রিত না হয় এবং যুলুমতনত্র প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে তীক্ষ নজর রাখা হতো। আল্লাহ বলেন : “আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ নিষেধ করবে আর সকল কাজের পরিণাম আল্লাহর নিয়ন্ত্রণে” ।৬ ূ বর্ণিত আয়াতের আলোকে বলা যায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অর্থনীতির ক্ষেত্রে সুনীতি প্রতিষ্ঠা ও দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে আমর বিল মারূফ-এর অর্থ হবে, সর্ববিধ উপায়ে শোষণমুক্ত ন্যায়বিচার ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলা এবং নাহি আনিল মুনকার-এর অর্থ হবে, অর্থনৈতিক যুলুমের সকল উপায় ও ছিন্্র পথ বন্ধ করে দেয়া। | মদীনা রাষ্ট্রের অর্থপ্রশাসনের আওতায় অমুসলিম নাগরিকদের উপর করারোপ করার বিষয়টি ছিল ইনসাফের দাবি। কেননা মুসলিম নাগরিকদের ন্যায় অমুসলিমদের জান-মালের নিরাপত্তা বিধানের বিষয়টিও ইসলামী রাষ্ট্রের সরকারের কর্তব্যের অন্তর্ভুক্ত। কাজেই মুসলিম জনগণের উপর যাকাত আবশ্যক হলে অমুসলিমদের জিযিয়া থেকে অব্যাহতি দান কোন দিক থেকে ইনসাফের পর্যায় পড়ে না। তারপরও তাদের পক্ষ থেকে জিযিয়া ব্যতীত অপর কোন কর আরোপ করা হতো না। €. অপচগ্ন ও অপব্যবহার রোধ সম্পদের সম্ধযবহার অর্থপ্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য । বস্তুগত ও মানব সম্পদ উভয়বিধ সম্পদের সন্ধ্যবহার নিশ্চিত করা হয়েছিল। ফলে সর্ধধরনের অপচয় রোধ ///৬/.00910790281-0007

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।