ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫০ ইসলামী আইন ও বিচার মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশীসনের বৈশিষ্ট্য মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসনের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নবূপ- ১. জবাবদিহিতার তীব্র অনুভূতি মহানবী স. কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত মদীনার ইসলামী রাষ্ট্রের অর্থপ্রশাসন ছিল বিশ্ব ইতিহাসে একটি বিম্ময়কর বিষয়। এ প্রশাসনের -ভিত্তিমূলে ছিল- তাওহীদ, রিসালাত, আখিরাত ও জবাবদিহিতার তীব্র অনুভূতি । আল্লাহর নিকট জবাবদিহিতার অনুভূতিই কার্যত রাষ্ট্রের সকল নাগরিককে সকল প্রকার অন্যায়, যুলুম ও শোষণ তথা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রেখেছিল । ২. সম্পদের মালিকানা আল্লাহর মহানবী স. তিষঠিত মদীনা রাষ্ট্র অর্থবশাসনের যৌলিক দর্শন ছিল পৃথিবীর যাবতীয় সম্পদের নিরংকুশ মালিকানা একমাত্র আল্লাহর । মানুষ সম্পদের তন্বাবধায়ক ও আমানতদার মাত্র। মানুষ আল্লাহর খলীফা হিসেবে তাঁর নির্দেশিত পথে সম্পদ উপার্জন, সংরক্ষণ ও ভোগ-ব্যবহারের দায়িতু পালন করে থাকে । তবে শর্ত সাপেক্ষে সম্পদে তার সীমিত মালিকানা স্বীকৃত । প্রথমত: সম্পদ কতিপয় ব্যক্তি-বিশেষের জন্য নয় বরং তা সকল মানুষের কল্যাণে ব্যবহৃত ও ব্যয়িত হতে হবে। কেননা আল্লাহ বলেন: “তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন” ।* দ্বিতীয়ত: ধন-সম্পদ উপার্জন করতে হবে কুরআন-সুন্নাহর নির্দোশিত হালাল উপায়ে, হারাম পথে করা হলে তা হবে খিলাফতের দায়িত্বের সুস্পষ্ট লংঘন। আল্লাহ তাআলা বলেন : “তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের নিকট পেশ করো না” । তৃতীয়ত: হালাল পথে অর্জিত সম্পদ শুধু নিজ স্বার্থ, নিজ পরিবার-পরিজনই নয় সমাজের অন্য সকলের কল্যাণেও ব্যবহার করতে হবে। আল্লাহ বলেন: “আল্লাহ তোমাকে যা দিয়েছেন তদ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান কর এবং দুনিয়া হতে তোমার অংশ ভুলে যেও না, তুমি অনুগ্বহ কর যেমন আল্লাহ তোমার প্রতি অনুগহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে যেও না। নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালবাসেন না।”* চতুর্ঘত : স্বেচছাচারিতার মাধ্যমে আল্লাহ প্রদত্ত সম্পদ ধ্বংস কিংবা অপচয় কোনটাই করার অধিকার ইসলামে নেই । কুরআন মাজীদে ঘোষিত হয়েছে: “যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও জীবজস্ত নিপাতের চেষ্টা করে । আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না” ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।