ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর ৪ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৪৯-৭০ মহানবী স. ধবর্তিত অর্ধধশাসন ও বাংলাদেশের অর্ধনৈতিক সমস্যার ইসলামী সমাধান ড. মুহাম্মদ ছাইদুল হক" সারসংক্ষেপ [মহানবী মুহাম্মদ স. কর্তৃক প্রতিষ্ঠিত মদীনার ইসলামী রাষ্ট্র ছিল মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ও অতুলনীয় জনহিতকর কল্যাণ রাষ্ট্র তার পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় যে বিভাগগুলো ছিল অর্থপ্রশাসন সেসবের অন্যতম গুরুতুপূর্ণ বিভাগ । এ বিভাগ ছিল অত্যন্ত সুসংহত ও স্বচ্ছ। রাষ্ট্রের আয়, ব্যয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা, ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগসহ সকল প্রকার জনহিতকর কার্যক্রম- সংশ্লিষ্ট বিষয় এবং তা বাস্তবায়নের দায়িত্ব ছিল অর্থপ্রশাসনের উপর অর্পিত। তার পরিচালিত প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়োজিত সাহাবীগণ ছিলেন একাধারে দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের অত্যুজ্থল নমুনা। জনগণের নিকট জবাবদিহিতার অনুভূতির সাথে সাথে আল্লাহর নিকট তাদের জবাবদিহিতার বিষয়টি ছিল আরো অধিক প্রবল। ফলে অভাবনীয় ও অচিস্তনীয় দুর্নীতিমুক্ত অর্থপ্রশাসন ব্যবস্থা .গড়ে ওঠেছিল। মহানবী স.-এর জীবনাদর্শ যেহেতু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ, কাজেই তার প্রতিষ্ঠিত রাষ্ট্রের শ্রক্তিশালী অর্থপ্রশাসনের নমুনা কীরূপ ছিল, তার বৈশিষ্ট্যই বা কী ছিল এবং তার আয়ের উৎসই বা কী- এসব বিষয় অবগত হয়ে কীভাবে তা আমাদের জীবনের সর্বস্তরে বিশেষত রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা যায় সেলক্ষেই মূলত এ প্রবন্ধের অবতারণা । এ প্রবন্ধে মহনবী স. প্রবর্তিত অর্থপ্রশাসনের বৈশিষ্ট্য, বায়তুলমালের পরিচয়, বায়তুলমালের .আয়ের উৎস এবং বাংলাদেশের অর্থব্যবস্থার মৌলিক সমস্যাবলী ও ইসলামী সমাধান স্থান পাবে ।] * সহকারী অধ্যাপক, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।