ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৪৫ আল্লাহকে ভয় করবে ।”** সমাজে যেসব কারণে রক্তপাত সংঘটিত হয় তার মধ্যে একটি হলো সুবিচারের অনুপস্থিতি । কেউ সুবিচার না পেলে দিকবিদিক জ্ঞানশুন্য হয়ে যে কোন অঘটন ঘটিয়ে দিতে পারে। এ জন্য যে কোন মূল্যে সুবিচার প্রতিষ্ঠার জন্য রসূলুল্লাহ স. উদাত্ত আহবান জানিয়েছেন। রসূলুল্লাহ স. বলেছেন, “কোন জাতির মধ্যে যদি সুবিচার করা না হয়; তাহলে তাদের মধ্যে রক্তারক্তি ছড়িয়ে পড়ে ।”* আজকাল অর্থের বিনিময়ে রায় পাল্টানোর কথা শোনা যায়, যা অত্যন্ত গর্হিত কাজ। বিচারের ক্ষেত্রে তা ভয়াবহ পরিণাম ডেকে আনে। রসূলুল্লাহ স. এ ব্যাপারেও সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন, “বিচারে ঘৃষখোর ও ঘ্ষদাতাকে আল্লাহ্ লা'নত করেছেন।”** স্বজনপ্রীতি ও দলপ্রীতির কারণে অনেক সময় বিচারক নিয়োগে অন্যায়ের আশ্রয় নেওয়া হয়। অপেক্ষাকৃত যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। যার ফলে যা হওয়ার তা-ই হয়। বিচারালয়ে নৈরাজ্য দেখা যায়। বিচারক নিয়োগে সততা ও অভিজ্ঞতা বিবেচনা করা উচিত। রসূলুল্লাহ্ স. বলেছেন, “অভিজ্ঞতা ব্যতীত কেউ বিচারক হতে পারে না।”৫৭ ইসলামে বিচার-ফয়সালার ব্যাপারটি এতই গুরুতৃপূর্ণ যে, রসূলের মত মহান ব্যক্তিতৃও দু'আর মধ্যে ভুল বিচার করা হতে পানাহ চাইতেন। জনৈক সাহাবী রা. বলেন, “মহানবী স. ভুল বিচার করা হতে পানাহ চাইতেন।”৫* বাংলাদেশে প্রায়ই পত্রিকায় দেখা যায় যে, ভুল রায়ে নিরপরাধ 'লোক বহু বছর ধরে জেল খাটছে। ক্রোধ ও রাগের বলগাহীন অপব্যবহার বহু অনিষ্টের কারণ হয়ে দীড়ায়। অনেক নির্দয় ও অত্যাচারমূলক কর্মকাও মানুষ ক্রোধ ও রাগের কারণে করে ফেলে । কিন্ত পরবর্তীতে এর কারণে অনেক ক্ষেত্রে লঙ্জিত ও অবজ্ঞার পাত্রে পরিণত হতে হয়। সবচেয়ে বড় যে ক্ষতিটি হয় তাহলো যার বিরুদ্ধে রায় যায় তার মানবিক অধিকার ক্ষুণ্ন হয় চরমভাবে, যা তাকে কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই বিচারকের জন্য উচিত ক্রোধের সময় নিজেকে সম্বরণ করা এবং অকারণে রাগ ও ক্রোধ প্রকাশ না করা। ক্রোধের মত ক্ষতিকর ও অমানবিক বৈশিষ্ট্য হতে মানুষকে বিরত রাখার জন্য মহানবী স. সুন্দর একটি হাদীস বলেছেন। তিনি বলেছেন, “এ ব্যক্তি বীর নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে। বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।”*৯ রসূলুল্লাহ স. আরো বলেছেন, “গোস্বা শয়তানের তরফ থেকে আসে । শয়তান আগুনের তৈরী । আর আগুনকে পানি ঠান্ডা করে। যদি কেউ গোস্বা হয় তবে তার উচিত অযু করে নেওয়া ।”৬ (গ) তাড়াহুড়ো না করা | শয়তানের অন্যতম বৈশিষ্ট্য হল তাড়াহুড়া করা। তাড়াহুড়ার মাধ্যমে অনেক সময় এমন রায় হয়ে যায় যে, সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। এ জন্য বিচারকদের ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।