৪৪ ইসলামী আইন ও বিচার নিকটতর।”*৯ মক্কা বিজয়ের পর রসূলুল্লাহ স. অপরাধীদেরকে ক্ষমা-করে দিয়ে বলেছেন, “আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই ।”০ (প) যৌক্তিকতা ইসলামী আইন ও বিচারের প্রতিটি পর্যায় খুবই যৌক্তিক। এর কোন আইনকে কখনো বেখাপ্পা ও বেমানান মনে হবে না। (ফ) তুলনামূলক সহজ ইসলামী আইন সহজ, সরল, সহনীয় ও ন্যাচারাল। এতে জটিলত, কঠোরতা ও বেমানান কিছু নেই। এ আইন প্রকৃতির সাথে সংগতিপূর্ণ। বিচারকের জন্য পালনীয় মানবিক দিক ইসলামী আইন ও বিচারের মত বিচারককেও এখানে কিছু মানবিক দিকের প্রতি নযর রাখতে হয়। যেমন-_ (ক) প্রভাবান্থিত না হওয়া ইসলামী আইন ও বিচার বাস্তবায়নে কোন ধরনের প্রভাবে প্রভাবিত হওয়া থেকে মহান আল্লাহ্ মানুষকে সতর্ক করে দিয়েছেন। আল-কুরআনে বলা হয়েছে, “আল্লাহর বিধান কার্যকরকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্থিত না করে, যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও।”*১ আল-কুরআনের ভাষ্যমতে প্রভাবান্থিত না হওয়া শুধু মানবিক দায়িতৃই নয় বরং এটি ঈমানী দায়িতৃ। €খ) ক্ষুব্ধ অবস্থায় রায় না দেওয়া ইসলামী মূল্যবোধে বিচারককে কিছু নিয়ম মানতে হয়। রায় প্রদানের সময় তাকে মানসিক ভারসাম্য হারালে চলবে না। বিশেষত; ক্ষুব্ধ অবস্থায় করা যাবে না। তাহলে অনাকাজিক্ষিত ও অপ্রত্যাশিত রায় হয়ে যেতে পারে। মানুষ সুবিচার নাও .পেতে পারে। রসূলুল্লাহ স. এই প্রসংগটিও বাদ দেননি। তিনি বলেন, “এমতাবস্থায় তুমি দু'পক্ষের মধ্যে রায় দিও না যে, তখন তুমি ক্রোধান্থিত।”৫২ বিচার-ফয়সালা একটি স্পর্শকাতর বিষয়। বিচারকের সামান্য অমনোযোগের ফলে যথাযথ রায় না-ও হতে পারে। এ জন্য বিচারকদের ভারসাম্য রক্ষা করে চলতে হয়। বিচারকালিন সময়ে মেজাজের ভারসাম্য রক্ষার ব্যাপারে রসূলুল্লাহ স. বলেছেন, “ক্রোধাবস্থায় দু'পক্ষের মধ্যে বিচার করা বিচারক বা কাষীর জন্য শোভনীয় নয়।”*৩ আল্লাহ্ভীতি মানুষের মধ্যে বিভিন্নভাবে মানবিক মূল্যবোধ জাগ্রত করে থাকে । বিচার-ফয়সালায় মহান আল্লাহ্কে ভয় করে সিদ্ধান্ত দিতে হয়। তাহলে অবিচারের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকে। রসূলুল্লাহ স. বলেছেন, “তুমি যখন তোমার বিচারের সময় রায় দিবে তখন ///.10907079071.001)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।