ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৪৩ (ন) ক্ষমা গুণ ক্ষমা মানবিক মূল্যবোধের অন্যতম । ক্ষমার উপর কোন মহত্বর গুণ নেই। অপরাধীকে তার অপরাধের জন্য ক্ষমা করে দেওয়া বড় মহত্বের লক্ষণ । তবে হ্যা, যদি ক্ষমা পেয়ে অপরাধী আরো অপরাধে উদ্বুদ্ধ হয় তাহলে ক্ষমা না করাই উত্তম। সর্বোপরি অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে সর্বদা মানবতা বিজয়ী হয় না বরং ক্ষমার মাধ্যমে মানবতা ও মনুষ্য বিজয়ী হয়। নিজেদের মধ্যকার বিরোধ মীমাংসা করে ফেলতে পারলে আদালত বা থানা পর্যন্ত না যাওয়াই উত্তম। বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায়, এসব জায়গা থেকে যত দৃরে থাকা যায় ততই কল্যাণ । ইসলামে মানবিক কারণে ক্ষমার রয়েছে অপরিসীম গুরুতৃ । দয়া, মায়া, ক্ষমা ও উদারতা মহান আল্লাহ্‌র অন্যতম গুণ। আরবী “আফউ' ৮০ শব্দের অর্থ ক্ষমা করা। ইসলামী পরিভাষায় “আফউ" হলো, প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্বেও প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ্‌ পরম ক্ষমাশীল। মহান আল্লাহ্‌ সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে সকল অবাধ্য গুনাহগার বান্দাকে ধ্বংস করে দিতে পারেন। তার কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই, এতদ্সত্বে বহু সংখ্যক মানুষ তাকে এবং তার দেওয়া জীবন বিধানকে কেবল অস্বীকারই করে না। বরং তার বিরুদ্ধাচরণ করে এবং শিরকের ন্যায় জঘন্য পাপে লিপ্ত হয়। অথচ আল্লাহ্‌ সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেন। মহান আল্লাহ্‌ রসূলুল্লাহ স.-কে এগুলো অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন কর, সৎকার্ষের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চল।”*৫ মহান আল্লাহ্‌ আরো বলেন, “তুমি তাদেরকে ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর।”*৬ মানুষকে ক্ষমার মাধ্যমেই মহান আল্লাহর ক্ষমা আশা করা যায়। আল্লাহ্‌ বলেছেন, “তোমরা যদি ওদের মার্জনা কর, ওদের দোষ-ক্রটি উপেক্ষা কর এবং ওদেরকে ক্ষমা কর, তবে জেনে রাখ, আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু ।”** প্রতিটি মানুষের জন্য দয়া ও ক্ষমার গুণে গুণাম্িত হওয়া অবশ্য কর্তব্য । দয়ামায়া ও ক্ষমা প্রদর্শনের ব্যাপারে পবিত্র কুরআন ও সুন্নাহর নীতি ও নির্দেশ অনুসরণ করা আবশ্যক । মানুষ ভুলক্রুটি মুক্ত নয়। কোন কাজে ক্রুটি-বিচ্যুতি সংঘটিত হওয়া খুবই স্বাভাবিক। কাজেই সাধারণ ভুলত্রাস্তি ও ক্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা করাই শ্রেয়। এ প্রসংগে আল্লাহর বাণী, “তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও যমীনের ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুস্তাকীদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল; আল্লাহ্‌ সতকর্মপরায়ণদের ভালবাসেন ।”*৮ অন্যায়কারীর অপরাধ ক্ষমা করা তাকওয়া লাভের উপায় এবং ক্ষমা তাকওয়ার নিকটবর্তী গুণ। মহান আল্লাহ্‌ বলেন, “মাফ করে দেওয়াই তাকওয়ার ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।