ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪২ ইসলামী আইন ও বিচার বাইরে আইন কার্যকর করা হলে তা নিকৃষ্ট ও অমানবিক বিচার হিসেবে পরিগণিত হবে। চোর, ডাকাত, ছিনতাইকারী, পকেটমারকে গণধোলাই দিয়ে মেরে ফেলা বড় ধরনের গর্িত ও অমানবিক কাজ। ইসলামে এসব মানবতাবিরোধী বিচারের কোন জায়গা নেই। (থ) পরিবেশ-পরিস্থিতি গুরুত্ব বহন করে ইসলামী আইন যখন-তখন, যেখানে-সেখানে, যার-তার উপর কার্ধকর করা যায়.না। বরং তা কার্যকর করার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। উদাহরণ স্বরূপ বলা যায়, সমাজ ব্যবস্থা ইসলামী না হলে সেখানে ইসলামী আইন কার্যকর হবে না। কারণ তা গ্রহণ করার মত মন-মানসিকতা মানুষের সৃষ্টি হতে হবে । তার মানে মানুষের সুবিধা সবার আগে দেখতে হবে। আরো বলা যায়, কোন সমাজে কারো অভাব পূরণের পূর্বে সে অভাবজনিত কোন অন্যায়ের জন্য আইন কার্যকর করা যাবে না। আরো স্পষ্ট করে বলা যায়, অভাবী ব্যক্তি চুরি করলে চুরির দায়ে তার হাত কাটা যাবে না। অতএব সমাজে পূর্বেই এমন একটি অবস্থা সৃষ্টি করতে হবে যেন কারো অভাব না থাকে। এমনিভাবে সে সমাজে ব্যভিচারের শাস্তি কার্যকর করা যাবে না যেখানে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য সমস্ত আয়োজন করে রাখা হয়েছে। এমনিভাবে বাংলাদেশে বিভিন্ন স্থানে মাঝে মাঝে ব্যভিচারে লিগ হওয়া ব্যক্তিকে দোররা মারার ব্যাপারটিও ইসলামী আইন সম্মত নয়। কারণ বাংলাদেশে এখনও সে অবস্থার সৃষ্টি হয়নি। সে ধরনের কর্তৃপক্ষ এখানে নেই। অতএব মানবিক ধারণ ক্ষমতার বাইরে ইসলামী আইনের প্রয়োগ সম্ভব নয়। (দে) ভাল মানুষের পরিচয় বহন করে ইসলাম সে সব লোককে সেরা বলেছে যারা বিচারের সময় মানুষের সাথে মানবিক আচরণ করে। এ প্রসংগে মহানবী স. বলেছেন, “সার্বোস্তম ব্যক্তি সে যে মানুষের প্রতি বিচারে উত্তম ।”*১ রসূলুল্লাহ স. আরো বলেন, “মুসলিমদের মধ্যে সে উত্তম যে বিচারে উত্তম।”*২ আরো একটি হাদীসে বলা হয়েছে, “আল্লাহ্‌র বান্দাদের মধ্যে সর্বোস্তম হলো সে ব্যক্তি যে তাদের মধ্যে বিচার-ফয়সালায় সর্বোত্তম” ।৩ (ধ) সাক্ষ্য দানে মানবিকতা বিচারে সাক্ষ্য একটি গুরুতুপূর্ণ ব্যাপার। সাক্ষ্য দানে সততা না থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ্‌ বলেন, “হে মুমিনগণ! আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে; কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনও সুবিচার বর্জনে প্ররোচিত না করে ।”৪৪ ///.10707079071.00])

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।