ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ ইসলামী আইন ও বিচার €$) সু্তাকী হতে সহারতা করে অনেকগুলো ভাল কাজের মাধ্যমে মানুষ সত্যিকারের মুস্তাকী হতে পারে । এর মধ্যে একটি হলো “তাকওয়া, ৷ তাকওয়া অবলম্বনের জন্য মহান আল্লাহ্‌ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “তোমরা সুরিচার কর। কারণ এটি তাকওয়ার খুব নিকটতর |” আর তাকওয়ার মাধ্যমেই মানুষের মধ্যে মনুষ্যত্ব ও মানবিকতা বিকাশ লাভ করে। (ড) উদার ইসলামী আইন বিশ্বে প্রচলিত যে কোন আইনের তুলনায় উদার । এতে কোন রকমের সংকীর্ণতা, অমানবিকতা, বর্বরতা, নৃসংশতা ও পক্ষপাতিত্্রে স্থান নেই। ইসলামী আইন প্রণীত হয়েছে মানবিকতার আলোকে । অর্থাৎ যা মানুষের জন্য সহণীয় তা-ই দেওয়া হয়েছে। যে বয়সে যে বিধানটি কার্যকর করা যায় সে বয়সেই সে বিধানটি দেওয়া হয়েছে। ইসলাম মানুষকে উদার করে তোলে । ইসলামী আইন যে কোন ধরনের সংকীর্ণতার উর্ধ্বে (9) সার্বজনীন ও বিশ্বজনীন ইসলামী আইন শুধু মুসলিম জাতির জন্য নয়। এটি মানুষের জন্য, মানবতার জন্য ও মনুষ্যত্বের জন্য । এসব না জানার কারণে অনেকে মনে করে যে, ইসলামী আইন বাস্ত বায়িত হলে অমুসলিম অধিকার ক্ষুণ্ন হবে। মূলত তাদের এসব ধারণা কাল্পনিক ও বাস্তবতাবিবর্জিত। মহানবী স. মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে সকল ধর্মের লোক ছিল। ইয়াহুদী, খৃষ্টান, অগ্নিউপাসক, মূর্তিউপাসকসহ সকল শ্রেণীর মানুষ ইসলামী রাষ্ট্র ও আইনের অধীনে ছিল। আল কুরআন ইসলামী আইনের প্রধান উৎস। আল-কুরআনের ব্যাপারে বলা হয়েছে, “রমযান মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানুষের জন্য দিশারী ।৩ মানবতার মহান বন্ধু তার কোন কথা, আইন বা কর্মকান্ড দিয়ে প্রমাণ করেননি যে, তিনি শুধু মুসলমানের নবী । বরং তাকে তার মহান অরষ্টা নিয়রূপ নির্দেশ দিয়েছেন, “বল “হে মানুষ! আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল।”০* যেহেতু মুহাম্মদ স. মানুষের নবী তাই তিনি তার সম্বোধনে কাউকে বাদ দেননি। অন্যত্র বলা হয়েছে, “আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।”** আলোচ্য আয়াতে মুহাম্মদ স.-কে সকল কিছুর জন্য রহমত হিসেবে উল্লেখ করা হয়েছে। আল-কুরআনের ২৪১ স্থানে ০১4] নোস) শব্দটি ব্যবহৃত হয়েছে। তা-ও একবচন ব্যবহার করা হয়নি বরং বহুবচন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সকল মানুষের কথা বলা হয়েছে। আর একবচন হিসেবে ৫)..১)1 (ইনসান) শব্দটি ব্যবহৃত হয়েছে ৬৫ স্থানে । অন্যদিকে মানুষের আরেকটি আরবী শব্দ হলো ০৬ (ইনস), যা আল-কুরআনে ১৮ বার উল্লেখ করা ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।