ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৩৯ ন্যায়বিচারের অভাবে অবিচার প্রতিষ্ঠিত হয়। পূর্ববর্তী জাতিসমূহের বিশেষত বনী- ইসরাঈলের পতনের অন্যতম একটি কারণ ছিল এটি। তারা সস্ত্রান্ত ব্যক্তিদের জন্য এক ধরনের বিচার করত। আবার অসহায় ও নিয় শ্রেণীর লোকদের জন্য আরেক রকম বিচার করত। এ প্রসংগে রসূলুল্লাহ্ স. বলেছেন, “বনী ইসরাঈলের ধ্বংসের কারণ এই ছিল যে, তাদের সম্রান্ত লোকের চুরি করলে মাফ পেয়ে যেত... ।”২৭ কোন সমাজে সুবিচার প্রতিষ্ঠিত না থাকলে সেখানে বিভিন্ন ধরনের অরাজকতা দেখা দেয়। বাংলাদেশ তার উদাহরণ । ন্যায়-বিচারের অভাবে অপরাধ ও অপরাধীর সংখ্যা বেড়ে যায়। অপরাধীরা তাদের অন্যায়-অপরাধের মাত্রা বাড়িয়ে দেয় এবং বেপরোয়া হয়ে ওঠে। মহানবী স. সেদিকে ইংগিত করে বলেছেন, “যদি কোন জাতির মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত না থাকে তখন তাদের মধ্যে রক্তপাত ছড়িয়ে পড়ে ।”২৮ সর্বোপরি যে কোন বিবেচনায় সর্বব্র “আদল প্রতিষ্ঠা করা দরকার। তাহলে অনেকাংশে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং সবাই তার ন্যায্য অধিকার লাভ করবে । মহাগ্রস্থ আল-কুরআনে বলা হয়েছে, “আল্লাহ্ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়- স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকার্য ও সীমালংঘন; তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর। ২৯ ইসলামের বক্তব্য হলো বিচার করলে “আদলের সাথেই করতে হবে। মহান আল্লাহ্ এ প্রসংগে বলেন, “তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে ।”* সামাজিক ন্যায়বিচার ইসলামের একটি গুরুতৃপূর্ণ মূল্যবোধ । এর মাধ্যমেই মানব সমাজে ন্যায়বোধ পালিত হয় এবং আইনের শীসন প্রতিষ্ঠিত হয়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম সমাজে সবল, দুর্বল, ধনী-গরীব এবং শীসক-শাসিতের মধ্যে উত্তম সম্পর্ক বজায় রাখে। ফলে সামাজিক সংহতি ও কল্যাণ বৃদ্ধি পায়। যেমন- আল্লাহ্ তাআলা বলেছেন, “হে মুমিনগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ; যদিও এটা তোমাদের নিজেদের অথবা পিতা-মাতা এবং আত্তীয়- স্বজনের বিরুদ্ধে হয়; সে বিস্তবান হোক অথবা বিস্তহীন হোক আল্লাহ্ উভয়েরই ঘনিষ্ঠতর।৩১ (ট) আমানত ইসলামী আইন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বিরাট আমানত। অতএব আইনকে সঠিক স্থানে রাখাই আমানতদারি। সমাজ ও রাষ্ট্রের সবাই যখন সুবিচার পাবে তখনই আমানত রক্ষা করা হবে। নচেৎ খুব বড় ধরনের খিয়ানত হয়ে যাবে। আমানতের ব্যাপারে মহাগ্রন্থ আল-কুরআনে বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে ।”২ মহান আল্লাহ্ আরো বলেছেন, “হে মুমিনগণ! জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সাথে খিয়ানত করো না এবং পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভংগ করো না” ///.10907079071.00)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।