ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ইসলামী আইন ও বিচার বাংলাদেশে মানবিক মূল্যবোধের অবনতি ও অবক্ষয়ের আরেকটি দিক হল ইনসাফের দেউলিয়াত্ব। এ অবস্থা যেন সর্বত্র বিরাজ করছে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র এমন কি আন্তর্জাতিক পর্যায় পর্যস্ত কিছু ব্যতিক্রম ব্যতীত কোথাও ন্যায়বিচার প্রতিষ্ঠিত নেই বললে অত্যুক্তি হবে না। অথচ ইসলামে এ ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করা হয়েছে। রসূলুল্লাহ স. এদিকে সর্তক করে বলেছেন, পূর্ববর্তী জাতিসমূহের বিপর্যয়ের অন্যতম কারণ এটা ছিল যে, তারা ইনসাফ করতো না। “আম্মার ইবন ইয়াসার রা. হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্‌ স. বলেছেন, “যে ব্যক্তি তিনটি কাজ এক সংগে সম্পন্ন করল, সে যেন ঈমানকে সুসংবদ্ধ করে নিল। (তা হচ্ছে) নিজের নফসের সাথে ইনসাফ করা, সকলকে সালাম করা এবং দরিদ্র অবস্থায় অর্থ ব্যয় করা ।”২৩ “নিজের নফসের সাথে ইনসাফ করা' অর্থ সম্পূর্ণ নিরপেক্ষ সুবিচারনীতি ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা এবং এ ব্যাপারে এতদূর চরমপন্থা অবলম্বন করা সমীচীন নয় যে, মানুষ নিজে নিজেকেও ক্ষমা করবে না। ইনসাফ ও ন্যায়পরায়ণতার ফলে সৎকর্মশীল সকল লোকের পক্ষে সুষ্ঠু জীবন যাপন অত্যন্ত সহজ হয় এবং আল্লাহর আইন লংঘন, আল্লাহ্‌র নিষিদ্ধ ও. ঘৃণিত কাজ ইত্যাদি পরিহার করার পথে কোন বীধা প্রতিবন্ধকতা থাকে না, বস্তুত মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সাথে সুবিচার ও ন্যায়পরায়ণতা অবলম্বন না করে, ততক্ষণ অপর লোকের প্রতি কোন সুবিচার করা তার পক্ষে সম্ভব হয় না। নিজের যাচাই-পরীক্ষা নেয়া তার পক্ষে সম্ভব হয়না। এমতাবস্থায় সে অপরের সঠিক ও নির্ভুল যাচাই কি করে করতে পারে? সুতরাং সর্বপ্রথম নিজেকে দেখা, যাচাই-পরীক্ষা করা ও নিজের প্রতি সুবিচার ও ইনসাফ কায়েম করা প্রত্যেকেরই কর্তব্য । এটি করলে অতঃপর অপরের অন্যায়ের যাচাই ও পরীক্ষা করা তার পক্ষে সহজ হতে পারে ।২৪ উপরোক্ত হাদীসের ব্যাখ্যায় আলাম্মা বদরুদ্দীন “আইনী লিখেছেনঃ “হযরত “আম্মার বর্ণিত এই হাদীসে সমস্ত কল্যাণ একত্রে উল্লেখ করা হয়েছে। কেননা তুমি যখন তোমার নিজের প্রতি ইনসাফ করবে, তখন তুমি তোমার স্রষ্টার এবং তোমার ও অন্যান্য মানুষের প্রতি পারস্পরিক চূড়ান্ত কল্যাণই লাভ করতে পারবে। সমস্ত মানুষকে যখন তুমি সালাম দিবে, তখন তোমার চরিত্রও উন্নত হবে, মানুষের মন জয় করতে পারবে ।”২৫ ন্যায়বিচারের জায়গা শুধু আদালত বা কোর্ট নয়। ইসলামে “আদল' বা ন্যায়বিচার একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর ছ্বারা সর্বত্র ন্যায় ও সমতা প্রতিষ্ঠা বুঝায়। ন্যায়বিচারের অন্তর্ভুক্ত হলোঃ সময়কে যথাযথ কাজে লাগানো, অংগ-প্রত্যঙ্গকে সঠিকভাবে ব্যবহার, একাধিক স্ত্রী ও সন্তানের প্রতি সমান আচরণ করা, ছাত্র- ছাত্রীদেরকে সমান চোখে দেখা ইত্যাদি । এমন একটি ব্যাপার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছেড়ে দিয়েছে বা অবহেলা করছে; যা আল্লাহ তাআলা মানুষের জন্য ফরয করে দিয়েছেন। কুরআনে বলা হয়েছে, “আল্লাহ্‌ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়- স্বজনকে দানের নির্দেশ দেন।”২৩ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।