ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৩৭ কসম! মুহাম্মদ স.-এর কন্যা ফাতিমাও যদি চুরি করতো তবে অবশ্যই মুহাম্মদ স. তার হাত কেটে দিতেন।”১৫ বনী ঈসরাইলের ধ্বংসের কারণ বর্ণনা করতে গিয়ে রসূলুল্লাহ স. বলেছেন, “বনী ঈসরাইলের ধ্বংসের অন্যতম কারণ এই ছিল যে, যখন তাদের উচু শ্রেণীর লোকেরা অপরাধ করত তখন ছাড়া পেয়ে যেত আর নীচু শ্রেণীর লোকেরা যখন অপরাধ করত তখন শান্তি কার্যকর করা হতো ।”১* বর্তমানে বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে তাকালে. দেখা যাবে যে, এখানেও অনেক. ক্ষেত্রে ওপর মহলের লোকেরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে আবার যাদের প্রভাব- প্রতিপত্তি নেই তাদের ওপরই আইন কার্যকর করা হচ্ছে। অথচ ন্যায়বিচারের ব্যাপারে আল্লাহ্ তাআলা আরো বলেন, “তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে ।”১৭ ন্যায়পরায়ণ খলীফা আল্লাহর নিকট খুবই প্রিয্ন। পক্ষান্তরে যালিম রাষ্ট্রপ্রধান আল্লাহর নিকট খুবই ঘৃণিত। এ প্রসংগে রসূলুল্লাহ স. বলেন $ “ন্যায়পরায়ণ খলীফা কিয়ামতের দিন আল্লাহ্র সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈকট্য প্রাপ্ত হবেন। আর যালিম রাষ্ট্রপ্রধান কিয়ামতের দিন আল্লাহ্র নিকট সর্বাধিক ঘৃণিত ও সর্বাধিক শাস্তি প্রাপ্ত হবে। অধিকন্ত সে আল্লাহ্র দরবার থেকেও বহুদূরে অবস্থান করবে ।”১৯ অপর এক হাদীস হতে জানা যায়, কিয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক দিবসেও সে সব লোক মহান আল্লাহ্র ছায়া পাবে যারা ন্যায়পরায়ণ শাসক। যে দিন মহান আল্লাহর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। মহানবী স. নিম্নোক্ত হাদীসে সৌভাগ্যবান সাত শ্রেণীর.লোকের কথা উল্লেখ করেছেন যাদের প্রথম শ্রেণী হলো ন্যায়বিচারক শাসক। তিনি বলেছেন, “সাত ব্যক্তিকে আল্লাহ্ সে দিন ছায়া দিবেন যে দিন তার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। (তারা হলো) ন্যায়পরায়ণ শাসক।...”১৯ অন্য একটি হাদীস থেকে জানা যায় যে, ন্যায়পরায়ণ লোকদের আল্লাহ্ তাআলা তার পাশে স্থান দিবেন। মহানবী স. বলেছেন, “ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহ্র ডান পারে নূরের তৈরী একটি মিশ্বরের ওপর অবস্থান করবে। তারা যখন দায়িত্বে ছিল তাদের শাসনে এবং পরিবারে ইনসাফ কায়েম করেছিল ।”২০ মানুষ যাতে বিচার-ফয়সালায় মূল্যবোধ প্রতিষ্ঠা করে এ জন্য আল্লাহ্ তাআলা এবং তাঁর রসূল স. অনেক লোভনীয় ও আকর্ষণীয় কথা-বার্তা বলেছেন। এক হাদীসে শ্রেষ্ঠ বিচারককে সেরা মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে। রসূলুল্লাহ স. বলেছেন, “যে ব্যক্তি বিচারে ভাল, সে-ই সর্বোত্তম ব্যক্তি।”২১ আরেকটি হাদীস থেকে জানা যায়, দু' পক্ষের মধ্যে সুবিচার করে দেয়ার মাধ্যমে সাদাকার সমান সওয়াব লাভ করা যায়। রসূলুল্লাহ স. বলেছেন, “তুমি সুবিচার কর। দু" পক্ষের মধ্যে সুবিচার করে দেয়া সাদাকা (স্বরূপ) ।”২২ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।