৩৬ ইসলামী আইন ও বিচার অপরাধীদেরকে ছেড়ে দিতো। সেই সত্তার শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করতো, তবে. আমি অবশ্যই তার হাত কেটে ফেলতাম ।”১১ আল্লাহর নির্দেশমালার মধ্যে “আদলের স্থান সবার উপরে । আল-কুরআনে বলা হয়েছে, “আল্লাহ্ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকার্য ও সীয়ালংঘন।”১২ সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এচ্ছিক ধরনের কর্মসূচি নয় । এটি অপরিহার্য একটি বিধান। বিভিন্ন কারণে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে না। তার মধ্যে একটি হলো স্বজনগ্রীতি ও পক্ষপাতমূলক নীতি দর্শন। এমতাবস্থায় অনেকেই নিরপেক্ষ থাকতে . পারে না। মহান আল্লাহ্ বলেছেন, “হে মুমিনগণ! আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে; কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনও সুবিচার বর্জনে প্ররোচিত না করে, সুবিচার কর, এটি তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় কর।”৯০ কুরআনের বহু স্থানে “আদল, প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। আর ন্যায় প্রতিষ্ঠাকারীগণ আল্লাহ্র পছন্দের লোক। কুরআনে বলা হয়েছে, “তোমরা সুবিচার করবে। নিশ্চয় আল্লাহ্ সুবিচারকারীদের ভালবাসেন ।”১* মানবিক মূল্যবোধের অন্যতম মূলনীতি হচ্ছে, সকল মানুষের প্রতি সুবিচার । অর্থাৎ ইসলামী আইন সকলের জন্য সমান। রাষ্ট্রের সাধারণ ব্যক্তি থেকে আরম্ভ করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের ওপর তা সমভাবে প্রয়োগ করা অপরিহার্য । এতে কারো প্রতি কোন পক্ষপাতমূলক আচরণের বিন্দুমাত্র অবকাশ নেই। অর্থাৎ পক্ষপাতমুক্ত সুবিচারনীতি অবলম্বন করার জন্য আল্লাহ্ তাআলা নির্দেশ দিয়েছেন। পক্ষপাতিত্বের নীতি অরলম্বন করে কারো পক্ষে বা বিপক্ষে যাওয়া উচিত নয়। সকল মানুষের সাথে সমান সম্পর্ক রাখতে হবে। আল্লাহ্ তাআলার আইনের এ সর্বব্যাপী নির্দেশ সকলের জন্য প্রযোজ্য । এ প্রসংগে “আয়িশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, মাখযুমী সম্প্রদায়ের জনৈক মহিলা চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হওয়ায় তা কুরায়শ বংশের লোকদেরকে খুব দুশ্চিন্তায় ফেলে দেয়। সাহাবীগণ বলাবলি করছিলেন, এ বিষয়ে রসূলুল্লাহ স.-এর সাথে কে কথা বলতে পারবে? তারা বললেন, রসূলুল্লাহ স.-এর প্রিয় পাত্র উসামা রা. ছাড়া কেউ এ সাহস পাবে-না। তখন উসামা ইব্ন যায়দ্র রা. রসূলুল্লাহ স.-এর সাথে এ বিষয়ে কথা ব্ললে তিনি বললেন ঃ তুমি কি আল্লাহ্ দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করছো ? তারপর তিনি দীড়িয়ে খুতবা প্রদান করলেন এবং বললেন £ “হে মানবমন্ডলী! নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকেরা পথন্রষ্ট হয়েছিল। কেননা যখন তাদের কোন সন্রান্ত লোক চুরি করতো তখন তারা তাকে রেহাই দিয়ে দিতো । আর যখন কোন দুর্বল লোক চুরি করতো তখন তারা তার ওপর শরী“আতের শাস্তি প্রয়োগ করতো । আল্লহর ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।