ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৩৫ ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ । মানবিক মূল্যবোধের অভাবের ফলশ্রুতিতে এখন সর্বত্র অবিচার আর যুলম চলছে। কিন্তু ইসলামে মানবিক মূল্যবোধের ব্যাপারটি খুবই গুরুতৃপূর্ণ ও অপরিহার্য । একথা বললে অত্যুক্তি হবে না যে, যেসব মূলনীতির ওপর ইসলামী মূল্যবোধের ভিত্তি স্থাপিত হয়েছিল, তার মধ্যে প্রধান একটি হলো এ “আদল প্রাক-ইসলামী যুগে “'আদলের অভাবে মানুষ পশুবৎ হয়ে পড়েছিল। বাংলাদেশের সমাজের রন্ধে রন্ধে অবিচার অনুপ্রবেশ করেছে। কতিপয় ব্যতিক্রম ছাড়া সর্বত্র একই চিত্র। অন্য দিকে অনেকেই অবিচার ও অত্যাচারের শিকার. হয়ে আর্তচিৎকার করছে। ন্যায়-বিচারের অভাব পরিলক্ষিত হচ্ছে সর্বত্র । ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কোথাও সর্বতোভাবে ইনসাফ প্রতিষ্ঠিত নেই। আরবী 'আদল' (০১০) শব্দটির অর্থ-সমান করা, ন্যায়বিচার, সুবিচার, ইনসাফ, কোন কিছুকে দাবিদারদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া, যাতে কেউ কম-বেশি না পায়। “আদল মানে মানুষকে সমানভাবে দেখা, সবাইকে সমান সুযোগ দেওয়া । যে যেখানে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়াই “আদল । ইসলামের আদল শুধু কাঠগড়ায়ই সীমিত নয়, বরং জীবনের সর্বত্র আদল প্রতিষ্ঠা করতে হয়। জীবন- যাত্রায়ও আদল প্রতিষ্ঠা করতে হয়। সব কিছু বাদ দিয়ে শুধু নামায পড়লে যেমনি “আদল হবে না, আবার নামায বাদ দিয়ে অন্যসব কিছু করলেও জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইহলৌকিক ও পারলৌকিক জীবনের মধ্যে "আদল এর সমন্বয় সাধন করতে হবে । কুরআন-সুন্নাহর দেওয়া আইন সকলের জন্য সমান। সামান্যতম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের উপর তা সমভাবে প্রয়োগ করা উচিৎ। আল-কুরআনে মহান আল্লাহ্ তার নবীকে নিম্নোক্ত ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন, “আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে ।”১০ অর্থাৎ পক্ষপাতমুক্ত সুবিচার-নীতি অবলম্বন করার জন্য আমি আদিষ্ট ও নিয়োজিত। পক্ষপাতিত্ের নীতি অবলম্বন করে কারো পক্ষে বা বিপক্ষে যাওয়া আমার কাজ নয়। সকল মানুষের সাথে আমার সমান সম্পর্ক- আর তা হচ্ছে “আদল ও সুবিচারের সম্পর্ক। অসত্য যার বিপক্ষে, আমি তার সাথী; সত্য যার বিরুদ্ধে, আমি তার ঘোর বিরোধী। আমার দীনে কারও জন্য কোন পক্ষপাতদুষ্ট ব্যবহারের অবকাশ নেই। আপন-পর, ছোট-বড়, জদ্র-অভদ্রদের জন্য পৃথক পৃথক অধিকার সংরক্ষিত নেই। যা সত্য তা সকলের জন্যই. সত্য; যা গুনাহ, তা সকলের জন্যই গুনাহ; যা হারাম তা সবার জন্যই হারাম, যা হালাল তা সবার জন্যই হালাল; যা ফরয, তা সকলের জন্যই ফরয । ইসলামের এ মানবিক মূল্যবোধের এ সর্বব্যাপী প্রভাব থেকে আমার নিজের সত্তবাও মুক্ত নয়, নয় ব্যতিক্রম। মহানবী স. নিজে এ মূলনীতি বর্ণনা করেছেন এভাবে, “তোমাদের পূর্বে যেসব উম্মত অতিক্রান্ত হয়েছে, তারা এজন্য ধ্বংস হয়েছে যে, নিচু শ্রেণীর অপরাধীদেরকে আইন অনুযারী শাস্তি দান করতো, আর উচু পর্যায়ের ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।