ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ৩৩ বিচারের সময় মানুষের একটি দল যাতে এ শাস্তির প্রয়োগ ও বাস্তবায়ন প্রত্যক্ষ করে ইসলাম সেই বিধান রেখেছে। মহান আল্লাহ্‌ বলেন, “মুমিনদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে।”£ ইসলামের প্রাথমিক যুগে যেহেতু আইন ও বিচার ছিল প্রতীকী ও দৃষ্টান্তমূলক তাই সেখানে শান্তির ঘটনা খুব কমই ঘটেছে। (ও) নিরপেক্ষ সত্যিকারের নিরপেক্ষতা বলতে যা বুঝায় ইসলামী আইন তা-ই। মহান আল্লাহ্‌ রসূলুল্লাহ স.-কে দিয়ে ইসলামী আইন ও বিচার কার্যকর করেছেন। তিনি এ ব্যাপারে পূর্ণ নিরপেক্ষতা প্রতিষ্ঠা করে নযীর স্থাপন করেছেন। বিশেষত তিনি ইসলামী আইন ও বিচার কার্যকর করার মাধ্যমে প্রমাণ করেছেন যে, আইনের চোখে মানুষকে মানুষ হিসেবে দেখতে হয়। এখানে সাদা-কালো, আরব-অনারব, মুসলিম-অমুসলিম, ধনী- গরীব, সরকারী-বেসরকারী ইত্যাদি বিবেচ্য বিষয় নয়। রসূলুল্লাহ স. তার বিদায় হজ্জের ভাষণে বলেছেন, “জেনে রেখো! অনারবের উপর “আরবের কিংবা “আরবের উপর অনারবের, কাল মানুষের উপর লাল মানুষের কিংবা লাল মানুষের উপর কাল মানুষের কোন শ্রেষ্ঠ নেই। যার মধ্যে আল্লাহভীতি আছে, সে-ই শ্রেষ্ঠ ।৫ রসূলুল্লাহ স. একবার জমি সংক্রান্ত একটি মামলায় একজন মুসলিমের মোকাবেলায় একজন ইয়াহুদীর পক্ষে রায় দিয়েছিলেন। মোটকথা আল্লাহর রসূল স. আইন ও বিচারের মাধ্যমে মানবতাকে শীর্ষে তুলে ধরেছেন। ইসলাম যে মানুষ আর মানবতার জন্য তা তিনি শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। হাদীস শরীফে বর্ণিত আছে, একবার একজন কুরায়শ বংশীয় সন্তরান্ত মহিলা চুরির অপরাধে ধরা পড়লে, তার হাত কাটার নির্দেশ দেন। আভিজাত্য ও বংশ মর্যাদার কথা উল্লেখ করে সে মহিলার শাস্তি লাঘব করার জন্য নবী স.-এর কাছে সুপারিশ করা হলে তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ এ কারণেই ধ্বংস হয়ে গেছে যে, তাদের কোন সাধারণ লোক অন্যায় করলে তার শাস্তি হতো অথচ কোন মর্যাদাবান লোক অন্যায় করলে তার শাস্তি হতো না। আল্লাহর শপথ! মুহাম্মদ স.-এর কন্যা ফাতিমাও যদি চুরি করতো, তবুও আমি তার হাত কাটার নির্দেশ দিতাম ।”* সর্বোপরি এ কথা বলা যায় যে, ইসলামী আইন ও বিচারে কোন ধরনের বৈষম্য নেই। বৈষম্য যেহেতু একটি অমানবিক শব্দ, কাজেই ইসলামের মত জীবনাদর্শে তা একান্ত ভাবেই বেমানান। €চ) ভারসাম্যপূর্ণ ৰ ইসলামের আইন ও বিচারসহ সকল কিছুতে ভারসাম্য পরিলক্ষিত হয়। এখানে এক আইনের সাথে অন্য আইনের চমৎকার সমন্বয় রয়েছে। এক আইন অন্য আইনের পরিপূরক ।' শুধু তাই নয় বরং যে পরিমাণের অপরাধ শাস্তিও সে. ধরনেরই হয়ে থাকে। ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।