৩২ ইসলামী আইন ও বিচার ইসলামী আইন ও বিচারের মানবিক দিক ইসলামের কিছু মৌলিক বিশ্বাস ও দর্শন রয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে, মানব কল্যাণ ছাড়া অন্য কোন প্রসংগ এখানে প্রাধান্য পেতে পারে না। ইসলামের লক্ষই হচ্ছে মানুষের কল্যাণ সাধন। যেমন- (ক) মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ সাধন করা মানুষ অপরাপর মানুষের কল্যাণ সাধন করবে, মহান আল্লাহ এ জন্যই মানুষকে সৃষ্টি করেছেন। শুধু সিজদার জন্য সৃষ্টি করার দরকার হলে ফেরেশতাগণই যথেষ্ট ছিল। মহান আল্লাহ্ এ প্রসংগে বলেন, “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে ।”১ | (খ) সব কিছু মানুষের জন্য ইসলাম মানুষের জন্য, মানবতার জন্য এবং মনুষ্যত্বের জন্য। আল্লাহ্ তাআলা পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। ইসলামী আইন ও বিচারের কথা ভিন্নভাবে বলার দরকার নেই। আল-কুরআনে বলা হয়েছে, “তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”২ এখানেও মানবতারই জয়গান করা হয়েছে। ইসলামে মানুষই সব, মানুষের জন্যই সব। এ জন্য মানুষের প্রতি কোন রকমের অবিচার মহান আল্লাহ্ সহ্য করেন না। এসব চেতনা ও দৃষ্টিভংগি সর্বোচ্চ উপকৃত হয় এবং কোন অবস্থায় অনাকাঙ্ক্ষিত অবস্থার শিকার না হয়। (গ) রিসালাত ব্যবস্থা মানুষের জন্য ্ ইসলামী আইনের উৎস অহীর জ্ঞান, যা রিসালাত ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে এসেছে। নবী-রসূল এবং আসমানী কিতাবসমূহ সব কিছু মানুষের জন্য । আসমানী কিতাবসমূহে এমন একটি আইনও নেই যা মানুষের জন্য বেমানান, অসামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ইসলামী আইনের মধ্যেও মানবীয় দিকটি সবার উধের্বে তুলে ধরা হয়েছে। এ জন্য দেখা যায়, ইসলামের প্রত্যেক নবী নবুওয়্যাত প্রাপ্তির পূর্বে মানবিক মূল্যবোধে শানিত একজন ব্যক্তি ছিলেন। আর তাদের এ মানবিক দিকটি নির্দিষ্ট কোন ব্যক্তি, দল, গোত্র বা গোষ্ঠীর জন্য ছিল না। তারা মানুষের মধ্যে কোন রকম বিভেদ সৃষ্টি হতে দিতেন না। রসূলুল্লাহ স. বলেন, “আমাকে সকল শ্রেণীর মানুষের প্রতি পাঠানো হয়েছে।”* €ঘ) ইসলামী আইন এবং বিচার শিক্ষামূলক এবং দৃষ্টান্তমূলক এখানে শাস্তির জন্য শাস্তি দেওয়া হয় না বরং মানুষের সুখ-শান্তি নিশ্চিত করার জন্য প্রতীকী বিচার করা হয়। মানুষের শিক্ষা যেহেতু অন্যতম একটি উদ্দেশ্য তাই ///.1090709071.001)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।