ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জুলাই- সেপ্টেম্বর 8২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৩১-৪৮ ইসলামী আইন ও বিচারে মানবিকতা ও অন্যান্য প্রসংগ ড. মোঃ শামছুল আলম" সারসংক্ষেপ [ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সকল কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সকল কিছুর উপর মানবিক মূল্যবোধের স্থান। ইসলামী আইন এবং বিচারের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য । মানবতা ও মনুষত্ ভূলুষ্ঠিত হয় এমন কোন আইন ইসলামে নেই। বরং বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ বিবেচনা করে মহান আল্লাহ আইনগুলো প্রণয়ন করেছেন। ইসলামে এমন কোন আইন নেই যার মধ্যে মানবিকতার দিকটি উপেক্ষিত। এমনিভাবে ইসলামে বিচারব্যবস্থায়ও মানবতাকে সবার উপর স্থান দেওয়া হয়েছে। ইসলামে বিচার-ফয়সালার ব্যাপারটি খুবই গুরুতুপূর্ণ একটি বিষয় । সমাজে সুবিচার না থাকলে বিভিন্ন ধরনের অনাচার, দূরাচার, বাড়াবাড়ি, অসন্তোষ, আইন অমান্যের মাত্রা বৃদ্ধি পেতে পারে। সুবিচার প্রতিষ্ঠার দূরাচার ও অনাচার সংঘটিত হচ্ছে এর প্রত্যেকটির ব্যাপারে পূর্বেই ইসলাম মানুষকে ছঁশিয়ার করে দিয়েছে। বিচারে ভাল ব্যক্তিকেই ইসলাম সত্যিকারের ভাল লোক বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশে আইন এবং বিচার কার্যকর করার ক্ষেত্রে অনেক সময় অনেক অনাকাঙিক্ষত ঘটনার জন্ম দেওয়া হয়। এতে বিচারের মাধ্যমে মানুষের প্রতি তথা মানবতার প্রতি চরম অবিচার করা হয়। বাংলাদেশে প্রচার মাধ্যমের বদৌলতে জনগণ মাঝে মাঝে এসব জানতে পারে । যেমন- যিথ্যা মামলা, সাজানো মামলা, সংশ্লিষ্ট লোককে অভিযুক্ত না করে নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা, মিথ্যা সাক্ষী বানানো, আইন ও বিচারকে রাজনীতি দিয়ে প্রভাবিত করা, দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ, বিচারপতিদের অবমাননা করা, .জামিন প্রদানে নিরপেক্ষতা বিসর্জন, ঘুষ গ্রহণ, লঘু দণ্ডে বড় শাস্তি এবং গুরু দণ্ডে ছোট শাস্তি, রিমান্ডের নামে অমানবিক নির্যাতন ইত্যাদি । অন্র প্রবন্ধে ইসলামী অইন ও বিচারের মানবিক দিক এবং বিচারকের জন্য পালনীয় দিকসমূহ সবিস্তার আলোচনা করে ইসলামী আইন ও বিচার ব্যবস্থার মানবিক দিকটি তুলে ধরা হয়েছে। ] | “সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।