ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ২৭ এবং এই নীতিগুলোকে সম্মুখে রেখে ইজতিহাদের মারফতে কার্যকর ব্যবস্থা অবলম্বনের দায়িত্‌ দিয়েছে মানুষের বৃদ্ধির উপর । রূপান্তরিত অবস্থায় বুদ্ধিবৃত্তির এই ব্যবহারকেই ইজতিহাদ বলে। ইজতিহাদের আসল অবলম্বন আল-কুরআন । আল- কুরআন মহান আল্লাহর বাণী, তাই তাকে পরিবর্তিত ও সংশৌধিত করা চলে না। ইহা অপরিবর্তনীয় এবং শাশ্বত ।৯ বিশ্বমানবের এই সংকটময় মুহূর্তে প্রয়াসনিরপেক্ষ প্রত্যাদেশলন্ধ জ্ঞানের সঙ্গে বুদ্ধির সংযোগ সর্বাধিক প্রয়োজন। আল্লাহ তাআলা একদিকে যেমন আলো, বাতাস, সূর্যরশ্মি দ্বারা আমাদের ঘিরে রেখেছেন, অন্যদিকে তেমনি ওয়াহীর মাধ্যমে প্রেরিত জ্ঞানের দ্বারা আমাদের মানসজগতকে সমৃদ্ধ করেছেন। মানুষের নিজের অস্তিত্ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হলে বন্তু এবং মানসজগৎ এই উভয় ক্ষেত্রেই বুদ্ধি ব্যবহারের প্রয়োজন অপরিহার্য । বস্তুর উপর যেমন বুদ্ধির প্রয়োগ দ্বারা মানুষ বিজ্ঞানের ক্ষেত্রে বহুদূর অগ্রসর হয়েছে, তেমনি জ্ঞানের ক্ষেত্রেও আল-কুরআন এবং পূর্ববর্তী সমস্ত প্রত্যাদেশলন্ধ জ্ঞানকেও - ইজতিহাদের সাহায্যে বাস্তব কার্যক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন আছে। বিশ্বমানবের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আল-কুরআন এবং অন্যান্য পূর্ববর্তী প্রত্যাদেশলন্ধ জ্ঞানগুলোকে উপযুক্ত মর্যাদা দিয়ে তার সঙ্গে বুদ্ধির সংযোগ স্থাপন করা এবং মানুষের আধিমানসিক ও নৈতিক জীবনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত করে বিশ্বমানবকে সত্য পথের নির্দেশ দেয়া ।*০ উপসংহার আল-কুরআন মানুষের জীবন পথের দিশারী; কিন্তু ইজতিহাদ ব্যতিরেকে কুরআন ও সুন্নাহ হতে যুগে যুগে নতুন সমস্যা ও যুগ জিজ্ঞাসার প্রয়োজনীয় দিশা তথা পথের সন্ধান লাভ করা অসন্ভব। কুরআন ও সুন্নাহ্‌ গবেষণা করে মুসলিম জাতি একদিন বিশ্ববাসীর শিক্ষক রূপে আবির্ভূত হয়েছিল। কিন্তু পরবর্তীতে মুসলিম জাতি আত্মকলহ, জ্ঞান চর্চায় শৈথিল্য ও নৈতিক অবক্ষয়জনিত বিভিন্ন কারণে কুরআন- সুন্নাহর জ্ঞান চর্চা ও গবেষণা পরিত্যাগ করে, যার ফলশ্র্তিতে ইজতিহাদ তথা ইসলামী-চিন্তার জগতে চরম বন্ধ্যাত্ব নেমে আসে । আর এ কারণেই মুসলিম জাতি আজ অধঃপতনের পক্ষে হাবুডুবু খাচ্ছে। এ থেকে উত্তরণ ঘটাতে হবে বর্তমান মুসলিম প্রজন্মকেই । তাদেরকে কুরআন-সুন্রাহর জ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করে নতুন নতুন সমস্যার সমাধান বের করতে হবে। ৪ আজ মুসলিম জাতির সামনে উহ ও ভিসা বত রেছে তে ধর্মীয় স্বাধীনতার স্বরূপ, বাক স্বাধীনতার ব্যাথ্যা, চিন্তার স্বাধীনতার গণ্ডি, গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্, বিশ্বায়ন, রক্ত-কিডনী, অংগ-প্রত্যংগ দান ও বিক্রয়, ক্লোনিং, অর্থনীতি ও সুদসংক্রান্ত ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।