ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৬ . ইসলামী আইন ও বিচার নির্ধারণ করেছিলেন, তাও অকার্যকর বলে মনে হয়। অতএব, এ সব ক্ষেত্রে ইজতিহাদ ব্যতীত উপায় থাকে না।* শাহ ওয়ালী উল্লাহ এ প্রসংগে অন্যত্র বলেন_ কিয়ামতের নিদর্শনাবলী প্রকাশ হওয়া পর্যস্ত ইজতিহাদের দরজা খোলা থাকবে। কোন যুগেই তা থেমে যাওয়া বৈধ নয়; কারণ তা ফরযে-কিফায়া। কোন যুগের লোকেরা যদি এই ইজতিহাদ করার ক্ষেত্রে কসুর করে, এমনকি তা ত্যাগ করে বসে, তবে তারা সকলেই গুনাহগার হবে। এ কথা আমাদের “আলিমগণ স্পষ্টভাবেই বলেছেন।* শাহ ওয়ালী উল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, স্থান-কাল-পাত্র ভেদে একমাত্র ইসলাম প্রতিটি সমস্যার যথাযথ সমাধানে সক্ষম । আর এ কারণে তিনি যুগের বিবর্তনে উদ্ভুত সব নতুন সমস্যার সমাধানের জন্য ইজতিহাদের অপরিহার্যতা উপলব্ধি করেছিলেন। ইজতিহাদ" প্রতি যুগে “ফরযে কিফায়া'-এ ঘোষণা সে উপলব্িরই সাহসী উচ্চারণ । যুগে যুগে মুসলমানদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা যাতে সৃষ্টি হয় সে লক্ষ্যে মনীষী, যুগসংস্কারক, শাহ ওয়ালী উল্লাহ সুবিস্তৃতভাবে ইজতিহাদ সম্পর্কিত বিধানাবলী .তার লেখনির মাধ্যমে জগদ্বাসীর সামনে তুলে ধরেছেন। তার লিখিত ইকদুল জীদ ফী-আহকাম-আল-ইজতিহাদ ওয়া-আল- তাকলীদ, আল-ইনসাফ-ফী-বায়ানি আসবাবিল ইখতিলাফ, আল-মুসাফফা, ইযালাতুল খিফা “আন খিলাফত-আল খুলাফা, হজ্জাতুল্লাহ-আল-বালিগা, বুদুরুল বাধিগা প্রভৃতি গ্রন্থে কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিতভাবে এর বর্ণনা রয়েছে যা পাঠ করলে ইজতিহাদ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়।৬৮' আধুনিক শিক্ষার আলোকে বর্তমান যুগে আল্লামা ড. ইকবালই সর্বপ্রথম আল- কুরআনকে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করেন। মুসলিম সমাজের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে, আধুনিক যুগের সমস্ত চিন্তাকেই আল-কুরআনের উপর ভিত্তি করে পুনর্গঠিত. করা প্রয়োজন। তার বিখ্যাত পুস্তক 15০07570707 ০01211870%5 7779%871 27151077 এর এটাই মূল বক্তব্য । আধুনিক গবেষক আবুল হাশিম বলেন, বর্তমান যুগে ইজতিহাদের গুরু্তু নির্ধারণ অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক জীবনের কর্মক্ষেত্রে আল-কুরআনকে ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে। আল-কুরআন শাশ্বত এবং সর্বযুগের উপযোগী । কিন্তু ইজতিহাদ ব্যতীত যুগে যুগে তাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয়। বিশ্ব-প্রকৃতি এবং মনুষ্য- প্রকৃতির উপর ভিত্তি করে আল-কুরআন আমাদের দিয়েছে কতগুলো মৌলিক নীতি ///.10707079071.00)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।