ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ২৫ ৪. বাংলাদেশের আধুনিক গবেষক-ফিকাহবিদ অধ্যক্ষ শরীফ মুহাম্মদ আব্দুল কাদিরের মতে ইজতিহাদ বন্ধ হওয়ার কারণ হল- ক. প্রাচীন ফকীহগণ ইজতিহাদের সম্পূর্ণ কাজই. সমাধা করে গেছেন- নবীনদের জন্য করার কিছু অবশিষ্ট রেখে যাননি। নবীনরা প্রাচটীনদের কথা নকল করে দিলেই কাজ চলে যেতে পারে- এ ধারণা ইজতিহাদ বন্ধ হওয়ার একটি অন্যতম কারণ। খ. মবীনদের মধ্যে উদ্ভাবনী শক্তির অভাব। গ. নবীনদের থেকে মহানবী স.-এর যুগ দূরবর্তাঁ হয়ে পড়ায় এবং বিজাতীয়দের প্রভাব তাদের উপর কোন না কোনভাবে পতিত হওয়ায় তাদের মধ্যে সাচ্চা দীনের মহব্বত কমে গিয়েছে। ঘ. নবীনদের মধ্যে দায়িত্বশীলতার অভাব পরিলক্ষিত হচ্ছে। ঙ. হঠকারী শাসকরা জবরদস্তী নবীনদেরকে আদর্শচ্যুত করে ফেলেছে । চ. ইজতিহাদের ময়দানে অনুপযুক্ত লোকদের আনাগোনা | এ সকল বিষয়ই ইজতিহাদ বন্ধ হওয়ার কারণ হিসেবে মনে করা যেতে পারে । ইজতিহাদের ঘ্বার উন্মুক্ত ইজতিহাদের দ্বার বন্ধ হয়ে গেছে, ইজতিহাদ করার প্রয়োজন নেই এমন মন্তব্য কোন মুসলিম মনীবীই করেননি। সর্বকালে সর্বযুগে ইসলামই একমাত্র বিধান। আর এ জন্যই ইসলামী শরীয়তে ইজতিহাদ এক অপরিহার্য বিষয়। আর এ অপরিহার্যতার জন্যই ইসলামে (যোগ্য ব্যক্তিবর্গের) ইজতিহাদকে উৎসাহিত করা হয়েছে। শাহ ওয়ালী উল্লাহর মতে, ইজতিহাদ করা প্রতি যুগে ফরযে কিফায়া । আল-মুসাফ্ফা গ্রন্থে এ প্রসংগে তিনি উল্লেখ করেন_. ইজতিহাদ প্রতি যুগে ফরযে কিফায়া। এ ক্ষেত্রে ইজতিহাদ অর্থ হলো শরীয়তের বিধি-ব্যবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞানার্জন এবং সেগুলোর শাখা-প্রশাখার বিস্তারিত ব্যাখ্যা অনুধাবন করে শরীয়তের বিধি-ব্যবস্থাকে যথাযথভাবে সংযোজন ও সংগঠন করা, তা কোন বিশেষ মাযহাব প্রণেতার অনুসারীও হতে পারে. প্রতি যুগে ইজতিহাদ “ফরযে কিফায়া' হবার কথা এ জন্য বলেছি যে, প্রতি যুগে যখন অসংখ্য নতুন সমস্যার উত্তৰ হয় তখন সেগুলোর বিষয়ে আল্লাহর বিধান জ্ঞাত হওয়া ওয়াজিব, তথা আবশ্যক হয়ে পড়ে । কেননা ইতঃপূর্বে যে সব বিষয় সংকলিত ও লিপিবদ্ধ হয়েছে, সে সব এ নতুন সমস্যার সমাধানে সক্ষম নয়। তাছাড়াও এতে থাকে নানা রূপ মতানৈক্য । যার ফলে শরীয়তের মূল উৎসের প্রতি প্রত্যাবর্তন না করলে উত্তৃত সমস্যার সমাধান ও মতবিরোধ অবসান করা যায় না। তাছাড়া এ বিষয়ে মুজতাহিদগণ যে নিয়ম-নীতি ///৬/.00910790281-0007

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।