ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইসলামী আইন ও বিচার গ. হিজরী সপ্তম শতাব্দীতে বাগদাদের পতন সমগ্র মুসলিম জাহানে মহাবিপর্যয়ের সৃষ্টি করে; এ সময় মুসলমানদেরকে একসূত্রে আবদ্ধ রাখার জন্য পূর্ববর্তীদের অনুকরণকে কল্যাণকর বলে মনে করা হয়।৩২ আল্লামা ড. ইকবাল তার “রমুজে বেখুদী' গ্রন্থে আরো বলেছেন, “যখন জাতির জীবনী-শক্তি বিনষ্ট হয়ে যায়, তখন জাতি “তাকলীদ' বা অনুকরণ ছারাই স্থিতিশীলতা লাভ করে। পূর্ববর্তী বাপ-দাদার পন্থার অনুসরণ কর; এটাই হল জামাতবন্দী বা সংগঠন- আর তাকলীদের অর্থ হল জাতির সংগঠন। পতনের যুগে ইজতিহাদ জাতির সংগঠনে বিপর্যয় সৃষ্টি করে। সংকীর্ণ-দৃষ্টি জ্ঞানীদের ইজতিহাদ অপেক্ষা পূর্ববরতীদের পদাংক অনুসরণই জাতির রক্ষাকবচ।”স* ৩. আধুনিক গবেষক মাওলানা নূর মুহাম্মদ আজমীর মতে উল্লেখিত কারণ ছাড়া ইজতিহাদ বন্ধ হওয়ার আরো দু'টি কারণ আছে। আর তা হলো কে) অধিম সমাধান (খ) অবস্থার স্থিতিশীলতা । ক. অিম সমাধানও ইজতিহাদ বন্ধ হওয়ার একটা বিশেষ কারণ। ইমাম আযম আবু হানীফার পূর্ব পর্যন্ত যখন কোন ঘটনা ঘটত, কেবল তখনই তার সমাধানের চেষ্টা হতো। কোন সমস্যাকে কল্পনা করে এর সমাধানের চেষ্টা করাকে তখন ওলামায়ে কেরাম দস্তুর মত না পছন্দই করতেন। কিন্তু ইমাম আযম আবূ হানীফা এর ব্যতিক্রম করলেন। তিনি “যদি এরূপ কোন সমস্যার উত্তব হয়, তা হলে সমাধান এরূপ হবে” কল্পনা করে বহু হাজার সম্ভাব্য সমস্যার সমাধান করে ফেলেন। অতঃপর যখন ঘটনা ঘটল তখন এর জন্য আর নতুন করে ইজতিহাদ করার আবশ্যক হল না। ফলে ধীরে ধীরে ইমাম সাহেবের অনুসায়ীদের মধ্যে _ইজতিহাদের ক্ষমতা স্বাস পেতে লাগল। হিজরী তৃতীয় শতাব্দীতেই হানাফী মাযহাবে ইজতিহাদের ধারা বন্ধ হয়ে যাওয়ার এটা একটা বড় কারণ। খ. ইজতিহাদ বন্ধ হওয়ার আর একটা বড় কারণ হল অবস্থার স্থিতিশীলতা । নবী করীম স.-এর যামানায় যে সকল সমস্যা বিদ্যমান ছিল স্বয়ং ওয়াহীই সে সবের সমাধান দিয়েছে । অতঃপর খোলাফায়ে রাশেদীনের আমলে দিখ্বিজয়ের দরুন যে সকল নতুন সমস্যা দেখা দেয় তারা তার সমাধান করেছেন। খিলাফতে রাশেদার পর রাজনৈতিক পরিবর্তনের দরুন যে সমস্যার উত্তব হয়, তাবেরী, তাবে- তাবেয়ীগণ তার সমাধানের চেষ্টা করেন। অতঃপর এই সেদিন পর্যন্ত (তুর্কী খিলাফতের অবসান পর্যন্ত) মুসলিম জাহানের সিয়াসত ছিল অপরিবর্তিত। এইরূপে এ যুগের শিল্প বিপ্লব পর্যন্ত দুনিয়ার অর্থনৈতিক অবস্থাও ছিল স্থিতিশীল মোটকথা, নতুন সমস্যার স্বল্পতা হল এই দীর্ঘ যুগে ইজতিহাদের স্বল্পতার অপর একটি বড় কারণ ।55 ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।