ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ২৩ রেখে অত্যন্ত সতর্কতার সাথে গবেষণায় আত্মনিয়োগ করতে হবে । সফলতার জন্য আল্লাহর শুকরিয়া এবং বিফলতার জন্য নিজের অক্ষমতাকে দায়ী করতে হবে । ইজতিহাদ বন্ধ হওয়ার কারণ ইসলামী চিন্তাবিদগণ ইজতিহাদ বন্ধ হওয়ার কারণ কী সে ব্যাপারে বিভিন্ন মত ব্যক্ত করেছেন। ১. শাহ ওয়ালী উল্লাহ দিহলবীর মতে ইজতিহাদ বন্ধ হওয়ার কারণ দু'টি। প্রথমটি হল- ইমামগণের প্রতি অনুরাগ, আর দ্বিতীয়টি হল- তাকলীদ শুরু হওয়া। ক. ইমামগণের প্রতি অনুরাগ : ইমামগণের অসাধারণ প্রতিভা ও অতুলনীয় গুণাবলীর দরুন ও তৎকালীন প্রতিভাবান মনীষীগণ তাদের প্রতি অনুরক্ত হয়ে পড়েন এবং স্বত্ত্রভাবে ইজতিহাদের পন্থা ত্যাগ করে তাদের আশ্রয় গ্রহণ করাকেই শ্রেয় বলে মনে করেন। ইমাম আবু ইউসূফ ও ইমাম যুফার প্রমুখ মনীষীগণ স্বতন্ত্রভাবে ইজতিহাদের ক্ষমতা রেখেও ইমাম আযম আবু হানীফার অনুসরণ করাকে গৌরব মনে করেন। খ. দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আইনশান্ত্র (ফিকাহ) পৃথকভাবে বিধিবদ্ধ না থাকায় প্রত্যেক বিচারকেরই নতুন বিষয় সরাসরি কুরআন-হাদীস হতে ইজতিহাদ করে বিচার করতে হতো। এতে অনেক সময় বিচার-বিভ্রাট ঘটতো এবং বিচারকগণ নানাবিধ সমালোচনার সম্মুখীন হতেন। ইমামগণ কর্তৃক আইনশান্ত বিধিবদ্ধ হওয়ার পর বিচারকগণ ইমামগণের বরাত দিয়ে বিচার করার মধ্যেই . নিজেদের নিরাপত্তা বোধ করতে থাকেন। ফলে, ইজতিহাদের ধারা ক্রমে রুদ্ধ হয়ে আসে এবং “তাকলীদ” তার স্থান অধিকার করে ২. আল্লামা-ড. ইকবালের মতে ইজতিহাদ বন্ধ হওয়ার অন্যতম কারণ হলো- €ক) ধর্মতাত্তবিক মতবাদ যথা মুতাধিলাদের উত্তব (খ) সুফীবাদের প্রভাব এবং (গ) হিজরী ৭ম শতাব্দীতে বাগদাদের পতন ইত্যাদি। ক. মু'তাযিলাদের বিশৃংখলা ও ধর্মীয় কলহ যখন চরমে পৌছে তখন ইসলামের হিতাকাজক্ষী চিন্তাশীল ব্যক্তিগণ ইজতিহাদের নামে ভ্রান্ত লোকদের নব নব বিভ্রান্তিকর মতবাদ সৃষ্টি প্রতিরোধ উদ্দেশ্যে ইজতিহাদ হতে বিরত থাকাকেই বাঞ্ছনীয় মনে করেন। খ. তাসাউফ বা সূফীবাদের প্রভাবে মুসলমানদের অন্তর হতে প্রকৃত সামাজিকরূপের ধারণা ক্রমে যখন তিরোহিত হয়ে যায় তখন মুসলিম সমাজ তীন্ষম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গ হতে বঞ্চিত হয়ে পড়ে । ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।