ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২২ ইসলামী আইন ও বিচার বিপরীত হবে। এ কারণেই. অনেক মুজতাহিদকে পূর্ববর্তী মুজতাহিদ কর্তৃক- গৃহীত সিদ্ধান্তের বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যায়। তারা মনে করেন যে, পূর্ববর্তী মুজতাহিদগণ যদি এ যুগে জীবিত থাকতেন, তারা পূর্বসিদ্ধান্তের বিপরীতে আমাদের মতেই মত দিতেন। ২৯ ইজতিহাদে সতর্কতা অবলম্বন সাহাবা ও তাবেয়ীগণ ইজতিহাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। একবার আব্দুল্লাহ ইবনে উমর রা. জাবির ইবনে যায়দকে বললেন, “তুমি বসরার ফকীহগণের অন্তর্গত, সুতরাং কুরআন ও হাদীস ছাড়া অপর কিছুর সাহায্যে ফাতওয়া দিবে না। যদি অন্যথা কর তা হলে তুমি নিজেও ধ্বংস হবে এবং অন্যকেও ধ্বংস করবে ।” ইমাম শা'বী র. বলেন, “আলিমগণ যদি প্রমাণ হিসেবে তোমাদের নিকট কোন হাদীস উপস্থিত করেন তা হলে তাগ্রহণ করবে; আর যদি তারা ব্যক্তিগত রায় অনুসারে কোন কথা বলেন, তা হলে তা আবর্জনার স্তৃপে ফেলে দিবে।” একবার তার নিকট কেউ জিজ্ঞেস করল, “যখন আপনাদের নিকট মাসআলা জিজ্ঞেস করা হয় তখন আপনারা কী করেন?" উত্তরে তিনি বললেন : “জানা লোকের নিকটই তুমি কথাটা জিজ্ঞাসা করলে, আমাদের নিকট কোন মাসআলা থাকলে আমরা তা অন্যের নিকট পাঠিয়ে দেই। তিনি আবার তা অন্য কারো নিকট পাঠিয়ে দেন; এমনকি অবশেষে তা প্রথম ব্যক্তির নিকট ফিরে আসে ।” ইমাম আযম আবু হানীফা ইজতিহাদ বিষয়ে সতর্কতার এক নতুন আদর্শ স্থাপন করেন। তিনি একা তাতে হস্তক্ষেপ না করে নানা বিষয়ের ৪০ জন বিশেষজ্ঞ সমস্বয়ে এক “মুজতাহিদ মজলিস' গঠন করেন। এতে যিনি যে বিষয়ে অধিক অভিজ্ঞ ছিলেন সে বিষয়ে তার মতেরই প্রাধান্য দেয়া হতো এবং কোন একজন সদস্যের অনুপস্থিতিতেও কোন বিষয়ে শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হতো না। অবশ্যই তা সতর্কতার এক উজ্জ্বল নিদর্শন। ্‌ ইমাম শাফেঈ র. সতর্কতার এই পন্থা অনুসরণ না করলেও তিনি তার সিদ্ধান্ত পুনঃ পুনঃ বিবেচনা করেছেন। তিনি প্রথম জীবনে বাগদাদে যে সব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন পুনঃ পুনঃ বিবেচনার ফলে শেষ জীবনে মিসরে তার অনেক পরিবর্তন সাধন করেন। অনেক ব্যাপারে তার 'কাওলে কাদীম' ও “কাওলে জাদীদ' বা “পুরাতন মত' ও “নতুন মত" নামে দুটি মত রয়েছে। মোটকথা, পূর্ববর্তী মুজতাহিদগণ ইজতিহাদের ব্যাপারে সতর্কতার কোন ঘাটতি রাখেননি ।৬ অতএব ইজতিহাদ করতে হলে ইসলামের মৌল নীতিমালার প্রতি সতর্ক দৃষ্টি রেখে কুরআন ও হাদীসের সামগ্রিক বিষয়ের প্রতি যত্ববান হয়ে যুগ ও পরিবেশকে সামনে ///.10907079071.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।