ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ২১ সব নযীরকে সম্মুখে রেখে তার হুকুম দিবে (অর্থাৎ কিয়াস করবে) এবং সব সময় আল্লাহর নিকট কোন্টি পছন্দনীয়, তা অনুধাবন করতে চেষ্টা করবে ।২৮ ইজতিহাদের বিষয়বস্তু মানুষ যে সকল বিশ্বাস বা কার্য করে থাকে তা প্রধানত দুই প্রকার- ক. যার সম্বন্ধ মানুষ ও তার স্রষ্টার সাথে, শরীয়তের পরিভাষায় এর নাম ইবাদত । ইবাদতে আবার দুটি অংশ (১) আকীদাহ বা বিশ্বাসগত অংশ এবং (২) আমল ঘা কার্যগত অংশ। খ. যার সম্পর্ক মানুষ ও মানুষের সাথে। শরীয়তে এর নাম “মু"আমালাত'। মু'আমালাতের আবার বিভিন্ন বিভাগ রয়েছে যথা, নৈতিক বিভাগ, আর্থিক বিভাগ, প্রশীসনিক বিভাগ ইত্যাদি । ইবাদত বিশেষ করে এর বিশ্বাসগত অংশ মানুষের আমল বা বুদ্ধির নাগালের সম্পূর্ণ বাইরে । এখানে ওয়াহী ব্যতীত কেবল বুদ্ধির পক্ষে সত্যের সন্ধান লাভ করা এক রূপ অসন্ভব। এখানে ইজতিহাদের কোন স্থান নেই। পক্ষান্তরে “মু'আমালাত' যেহেতু মানব বুদ্ধির বাইরে নয়, এ কারণে কুরআন ও হাদীস এখানে মৌলিক বিধিসমূহ (উসূল) এবং কোন কোন বিষয়ে নযীর স্বরূপ কিছু উপবিধি বর্ণনা করে খুঁটিনাটি অনেক বিষয় মানব বুদ্ধির উপর ছেড়ে দিয়েছে । ফলে ইজতিহাদের ক্ষেত্র এখানে অপেক্ষাকৃত প্রশস্ত। | কুরআন-হাদীস যেখানে নীরব, কেবল সেখানেই মুজতাহিদগণের ইজতিহাদ করার অধিকার রয়েছে । কুরআন ও হাদীস যেখানে কোন হুকুম দিয়েছে সেখানে ইজতিহাদ দ্বারা তার রদবদল করার অধিকার কারো নেই। আল্লামা শীমী বলেছেন, ইসলামী বিধি-বিধান দুই প্রকার : কে) যা কিতাব ও সুন্রাহ ছারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। তা প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইজতিহাদ ছারা এর রদবদল হতে পারে না। (খে) যা কোন মুজতাহিদের ইজতিহাদ দ্বারা সাব্যস্ত হয়েছে। এর অধিকাংশ বিষয়েই মুজতাহিদ তার যুগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমন কি তিনি যদি পরবর্তী যুগে থাকতেন তা হলে তিনি নিজেই এ যুগের পরিপ্রেক্ষিতে আবশ্যকীয় রদবদল করতেন। এ জন্যই ওলামায়ে কিরাম এও শর্ত করেছেন যে, প্রত্যেক হওয়া আবশ্যক । কেননা যামানার পরিবর্তনের দরুন অনেক আহকামেরও পরিবর্তন সাধিত হয়ে থাকে । অতএব পরবর্তী অবস্থাতেও যদি পূর্ববর্তী আহকাম বহাল থাকে, তা হলে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে, শরীয়তের অনুসরণ সহজ করার যে নীতি রয়েছে তার এবং দুনিয়াকে উত্তমরূপে পরিচালনা করার যে উসূল রয়েছে তার ///.10707079071.00])

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।