২০ ইসলামী আইন ও বিচার ১২. লোকের আদত-অভ্যাস বা সামাজিক রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা- অন্য. কথায় স্থান ও কালের প্রভেদ এবং মানবজীবনের বাস্তব সমস্যাবলী সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল হওয়া । ১৩. ইসলামী শরীয়তের প্রকৃতি সম্পর্কে ওয়াকিফহাল হওয়া। ১৪. নিয়তকে পরিষ্কার করা, অন্য কথায় ইজতিহাদকারীর মন ও মস্তিষ্ককে প্রবৃত্তির দাসত্ব হতে মুক্ত করা অর্থাৎ কুরআন ও হাদীসকে আপন প্রবৃত্তির সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা না করে নিরপেক্ষ দৃষ্টিতে কুরআন ও. হাদীস.হতে যা প্রমাণিত হয় তার সঙ্গে নিজের প্রবৃত্তিকে খাপ খাওয়াতে চেষ্টা করা। ১৫. কবীরা গোনাহসমূহ হতে বেঁচে থাকা এবং কোন সগীরা গোনাহ বারংবার না করা, অর্থাৎ চরিব্রগতভাবে ভালো লোকদের আস্থাভাজন হওয়া । যার মধ্যে এ সকল গুণের কোন _একটিরও অভাব রয়েছে তার ইজতিহাদ করার কোন অধিকার নেই। তার পক্ষে অন্য কোন মুজতাহিদের অনুসরণ করা অপরিহার্য, যদিও তার কোন বিশেষ মাযহাব সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে 1২ সাহাবা ও তাবেয়ীগণের ইজতিহাদ করার পন্থা অনুসন্ধান করলে দেখা যায়, তারা সাধারনত দু'টি পন্থায় ইজতিহাদ করতেন : কে) কিয়াস ও (খে) ইস্তিসলাহ। ক. কিয়াস : সাহাবীগণের মধ্যে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ ও যায়েদ ইবনে সাবেত রা. প্রমুখ এই পন্থায়ই ইজতিহাদ করতেন। পরবতীঁকালে ইমাম আযম আবু হানীফা ও অন্যান্য ইরাকী ফকীহগণ এই পছ্থায়ই অনুসরণ করেন। খ. ইন্তিসলাহ : যে বিষয়ে শরীয়তের কোন পূর্বনির্দেশ' নেই, সে জাতীয় বিষয়ে শরীয়তের উদ্দেশ্য ও সাধারণের স্বার্থকে সম্মুখে রেখে ব্যবস্থা অবলম্বন করার নাম 'ইস্তিসলাহ' । এর অপর নাম “মাসালিহ মুরসালাহ' । এটি কিয়াসের পরিপন্থী নয়। সাহাবীগণের মধ্যে উমর ও তার পুত্র আব্দুল্লাহ রা. এই পন্থায়ই ইজতিহাদ করতেন। মদীনায় তাবেয়ী ফকীহগণও তন্ত্রপ করতেন। অতঃপর ইমাম মালেক র. বেশিরভাগ ক্ষেত্রে এ পস্থাই অনুসরণ করেছেন কিন্তু উমর রা. দেশের সমস্ত কাবীকে কিয়াসের অনুসরণ করতেই নির্দেশ দিয়েছিলেন, .কেননা তা হল নিরাপদ পন্থা। এতে সব সময়ই কিতাব ও সুন্নাহর সহিত সংশ্রব বজায় থাকে, তিনি কৃফার শাসক আবু মূসা আশ'আরীকে লিখেছিলেন: যে ব্যাপারে কুরআন ও হাদীসে কোন নির্দেশ নেই সেরূপ-ব্যাপারে যখন তোমার মনে সন্দেহ উপস্থিত হয় তখন তুমি ব্যাপারটির রকম ও প্রকৃতি সম্পর্কে ভালভাবে চিন্তা করবে এবং এর নবীর বা তুলনীয় ব্যাপার কিছু আছে কিনা অনুসন্ধান করবে; অতঃপর সে ///.10907079071.00)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.