ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ১৯ ৬. আরবী ভাষাতত্ব ও ব্যাকরণ বিষয়ে বিশেষ পান্ডিত্য থাকতে হবে; কারণ কুরআন-হাদীসের ভাষা আরবী । আরবী ভাষা ও সাহিত্যের যথা- নাহু, সরফ, বালাগাত, আরবী বাগধারা, প্রবাদ প্রভৃতি বিষয়ে যথার্থ জ্ঞান না থাকলে ইজতিহাদ করা সম্ভব হবে না। কাজেই অনুদিত কুরআন-হাদীস পাঠ করে ইজতিহাদ করতে গেলে সঠিক সিদ্ধান্তে পৌছা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে দীড়ায়। শরীয়তের মূল উৎস। যে ব্যক্তির কুরআনে ব্যুৎপত্তি নেই তার পক্ষে ইজতিহাদের চিন্তা করা বাতুলতা মাত্র। সুতরাং মুজতাহিদের পক্ষে কুরআন-এর কোন্টি মুফাসসির, কোন্টি “আম, কোন্টি খাস এবং কোন্টি মুহকাম, কোন্টি মুতাশাবিহ এ সকল বিষয়ে পূর্ণ জ্ঞান থাকা জরুরী। এছাড়াও শরীয়তের আহকাম যথা-মাকরূহ, হারাম, মুবাহ, মুস্তাহাব, ওয়াজিব ও ফরয প্রভৃতির পারম্পরিক পার্থক্য এবং এর কোন্টি কোন্ জাতীয় আয়াত হতে প্রমাণিত হয় তার সম্যক জ্ঞান থাকাও বাঞ্চনীয় । . সুন্নাহ বা হাদীসের বিশেষ জ্ঞান অর্থাৎ হাদীসের নাসিখ ও মানসূধ, মুজমাল ও মুফাসসির, “আম ও খাস, মুহাকাম ও মুতাশাবিহ এবং শরীয়তের আহকামের কোন্টি কোন জাতীয় হাদীস হতে প্রমাণিত তার সম্যক জ্ঞান থাকতে হবে। হাদীসসমূহের মধ্যে কোনটি সহীহ, কোন্টি যয়ীফ, কোন্টি মুসনাদ, কোন্টি মুরসাল, কোন্টি মুতাওয়াতির, কোন্টি খবরে ওয়াহিদ, এক কথায় হাদীসের সনদ, বর্ণনাকারী ও মতন সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক । এছাড়া কুরআন ও হাদীসে যদি পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায় তবে তা সমাধানের বা .সমদ্বয়ের উপায় সম্পর্কে যথার্থ জ্ঞান থাকতে হবে। তাবেয়ীন বা পরবর্তী ফকীহগণের মধ্যে মতৈক্য রয়েছে তার জ্ঞান। অন্যথায় তার পক্ষে কোন বিষয়ে ইজমা বিরোধী মত প্রকাশের সম্ভাবনা রয়েছে । ১০. কিয়াসের জ্ঞান। অর্থাৎ কিয়াসের রুকন, শর্তাবলী এবং কিয়াস করার নিয়ম ১১. পদ্ধতির পূর্ণ জ্ঞান। সাহাবী, তাবিয়ী, তাবে-তাবেয়ী ও ফিকাহ শাস্ত্রের ইমাষগণের সে সব বিষয়ের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে যাতে তারা কোন্ কোন্ মাসআলার ক্ষেত্রে একমত পোষণ করতেন আর কোন কোন মাসআলার ক্ষেত্রে মতবিরোধ করেছেন। ///.10907079071.00)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।