ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৮ ইসলামী আইন ও বিচার ইবনে জুরাইয (৩০৬ হি.)-এর পূর্ব পর্যন্ত কেউই সকল কথায় ইমাম শাফিঈর মতের অনুসরণ করেননি। ইবনে জুরাইয এসেই তৃতীয় শতাব্দীর শেষের দিকে প্রথমে “তাকলীদ' বা অনুকরণের নিয়মাবলী নির্ধারণ করেন এবং পরবর্তী লোকদেরকে এই পথে চলার উপদেশ দেন।২৫ মুজতাহিদের যোগ্যতা ও গুণাবলী কুরআন ও হাদীসে ইসলামী জীবন ব্যবস্থার হুকুম-আহকাম ও আইন কানুন ধারাবাহিকভাবে শ্রেণীগত উপায়ে সাজানো ও সুবিন্যন্ত নয়। সমুদয় আইন-কানুন কুরআন ও হাদীসের নানা স্থানে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। কোন সমস্যার উত্তব হলে কুরআন ও হাদীস হতে হুকুম-আহকাম ও আইন-কানুন খুঁজে বের করে সমস্যার সমাধান করা বেশ সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য । এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে অসম্ভবও বটে। এমতাবস্থায় ইসলাম দুর্বোধ্য নীতি নিয়ে পৃথিবীতে এসেছে বলে অনেকের ধারণা হতে পারে। তদুপরি স্থান, কাল, অবস্থা ও পরিবেশের বিভিন্নতার পরিপ্রেক্ষিতে উত্তৃত সমস্যার সমাধান ও হাদীসের বাস্তবধর্মী ব্যাখ্যা ও পরস্পর সম্পর্কের বর্ণনা এবং সামগ্রৈস্য বিধান সাধারণ মানুষের পক্ষে মোটেই সম্ভব নয়। এজন্যই বহু সাহাবী ও পরবর্তী যুগে বহু মনীবী-ফিকাহবিদ কুরআন ও হাদীসের গবেষণায় আত্মনিয়োগ করেন। যে সব ফিকাহবিদ কুরআন ও হাদীসে ব্যুৎপত্তি সম্পন্ন, কুরআনের আয়াতের শানে নুযুল, তাৎপর্য, হাদীসের ব্যাখ্যা-পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞাত, বিবিধ আয়াত ও হাদীসসমূহের মধ্যে সামঞ্জস্য বিধানে সক্ষম এবং গবেষণামূলক মাসআলা রচনায় ও নীতি-নির্ধারণে পারঙ্গম, তারাই মুজতাহিদ বা ইজতিহাদ করার যোগ্যতা ও গুণাবলী সম্পন্ন ব্যক্তি। ২ | শাহ ওয়ালী উল্লাহ দিহলবী তার বিখ্যাত গ্রস্থদ্ধ় আল ইনসাফ ফা বায়ানি আসবাবিল ইখতিলাফ ও ইকদুল জীদ ফী আহকাম আল ইজতিহাদ ওয়া আল-তাকৃলীদ-এ মুজতাহিদের যোগ্যতা ও গুণাবলী প্রসংগে বিস্তারিত আলোচনা করেছেন- যার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে উল্লেখ করা গেল- ১. মুসলিম হওয়া । প্রথমত. মুজতাহিদকে মুসলিম হতে হবে। কেননা অমুসলিম কর্তৃক ইসলামী আইনের গবেষণা ক্রুটি মুক্ত হবে না এবং তা মুসলিমের উপর প্রযোজ্য নয়। , প্রাপ্ত বয়স্ক ও সুস্থ বিবেকসম্পন্ন হওয়া । - , স্বাধীন হওয়া । ন্যায়পরায়ণ হওয়া । . শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বাকশক্তি সম্পন্ন হওয়া। ///.10907079071.00]) সি ০০ 0 ৫

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।