ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ১৭ ওরফে রবীয়াতুর রায় (১৩৬ হি.) ও হাম্মাদ ইবনে আবু সুলাইমান (১২০ হি.)। ইনি হলেন আন্দযলাহ ইবনে মাস-উদের শাগরিদ এবং ইমাম আযম আবু হানীফার ফিকহের উত্তাদ ।২১ এরূপে হিজরী দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে তাবে-তাবেয়ীন ও তাদের শাগরিদগণও ইজতিহাদে নিয়োজিত ছিলেন। এ যুগের মুজতাহিদগণের মধ্যে যারা অধিক খ্যাতিসম্পন্ন ছিলেন তারা হলেন : ইমাম আযম আবু হানীফা (১৫০ হি.) “ইমাম মালেক. (১৭৯ হি.), ইমাম শাফিঈ (২০৪ হি.), ইমাম আহমাদ ইবন হাম্বল (২৪০ হি.), ইমাম আওযায়ী (১৫৭ হি.), ইমাম লাইস ইবনে সা'দ মিসরী (১৭৫ হি.), ইমাম সুফিয়ান সাওরী (১৫১ হি.), ইমাম আবু সাঁওর বাগদাদী (১৪০ হি), ইমাম দাউদ জাহ্রী (২৭৫ হি. ) ও ইমাম আবূ জাফার তাবারী (৩১০ .হি.)। তারা সবাই স্বাধীনভাবে ইজতিহাদ করেছেন। কিন্তু প্রথমোক্ত চারজন ব্যতীত কারো ইজতিহাদ মুসলিম-জাহানে সাধারণ স্বীকৃতি লাভ করতে পারেনি। চতুর্থ শতাব্দী হতে স্বাধীনভাবে ইজতিহাদের গতিধারা এক রকম বন্ধ হয়েই যায়। যারা ইচ্ছে করলে স্বাধীনভাবে ইজতিহাদ করতে পারতেন তারাও নানা কারণে কোন না কোন ইমামের উসৃূলের অনুসরণ করাকেই শ্রেয় মনে করেন। আর এই অবস্থা নবম শতাব্দী পর্যস্ত অব্যাহত থাকে। এই ধরনের মুজতাহিদগণের মধ্যে ইমাম মালেকের অনুসারী ইমাম ইবনে আব্দুল বার (৩৮০ হি.) ও ইমাম ইবনুল আরাবী (৫৫৩ হি.), ইমাম শাফিঈর অনুসারী আবু ইসহাক ফিরোযাবাদী (৫৭৬ হি.), ইবনুস সাব্বাগ (8৭৭ হি.), ইমামুল হারামান (৪৭৮ হি.). ও ইমাম গাযালী (৫০৫ হি.) এবং ইমাম আহমাদ ইবনে হাম্বলের অনুসারী ইমাম ইবনে ভাইমিয়া (৭২৮ হি.) ও ইবনুল কাইরিম (৭৫১ হি.)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ।২ নবম শতাব্দীর পর ইমাম আযম আবু হানীফার অনুসারী শাহ ওয়ালী উল্লাহ দিহ্লবী (১১৭৬ হি.) ব্যতীত আর কাউকেও এই ধারায় ইজতিহাদ করতে দেখা যায়নি। অবশ্য এ সময়ে সব মাযহাবেই “মুজতাহিদ' সৃষ্টি হয়েছে এবং ইজতিহাদের কাজ চলেছে ও চলছে। | ইজতিহাদের গতিধারা সম্পর্কে শাহ ওয়ালী উল্লাহ মন্তব্য করেছেন যে, ইমাম আযম আবু হানীফার মাযহাবে তৃতীয় শতাব্দীর পর আর কোন “মুজতাহিদ মুস্তাসিবে'র' সৃষ্টি হয়নি। ইমাম মালেকের মাযহাবে এরপ ব্যক্তি খুব কমই জন্ুঘহণ করেছেন। যথা- ইমাম ইবনে আব্দুল বার (৩৮০ হি.) ও ইমাম ইবনুল আরাবী (৫৫৩ হি.)। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারী কম হলেও তার মাযহাবে হিজরী নবম শতাব্দী (১৫শ শ্রী.) পর্যন্ত বরাবরই মুজতাহিদ সৃষ্টি হয়েছে। অবশ্য ইমাম শাফিঈর মাযহাবেই সর্বাধিক মুজতাহিদ সৃষ্টি হয়। ২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।