ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ইসলামী আইন ও বিচার শেষোক্ত দুইজন ইমাম মালেকের উসুলের অধীনেই ইজতিহাদ করেছেন, যদিও তারা ছোটখাট অনেক ব্যাপারে তাদের মতের সাথে ভিন্নমত পোষণ করেছেন। এভাবে মুজতাহিদে মুকাইয়াদও দুই প্রকার । “মুজতাহিদ ফিল মাযহাব' ও “মুজতাহিদ ফিল ফাতাওয়া” । মুজতাহিদ ফিল মাযহাব : যিনি প্রথম এমনকি দ্বিতীয়, শ্রেণীর মুজতাহিদের গুণাবলীরও অধিকারী নন, কিন্তু আপন মাযহাবের নিয়ম (উসূল) অনুসারে ইজতিহাদ করতে সক্ষম। শামসুল আয়িম্মা হালওয়ায়ী ও ইমাম সারাখসী এই শ্রেণীর মুজতাহিদ। তারা ইমাম আবু হানীফার মাযহাব অনুসারে ইজতিহাদ করতে সক্ষম ছিলেন। এরূপ ইজতিহাদের অপর নাম তাহকীকে-মানাত। মুজতাহিদ ফিল-ফাতাওয়া : যিনি আপন ইমামের মাযহাবে বর্ণিত বিভিন্ন ফাতাওয়া বা সিদ্ধান্তের মধ্যে উত্তম-অধমের পার্থক্য করতে সক্ষম। ২০ ইজতিহাদের এতিহাসিক প্রামাণ্যতা রসূলুল্লাহ স.-এর যামানাতেই ইজতিহাদের সূত্রপাত হয়। রসূলুল্লাহ স. শাসক ও বিচারকদেরকে ইজতিহাদের অনুমতি দিয়ে রেখেছিলেন। মুআ'য ইবনে 'জাবালকে ইয়েমেনে শাসকরূপে নিযুক্ত করে পাঠাবার সময় ইজতিহাদের অনুমতি দান করেন। তবে, রসূলুল্লাহর জীবনে ওয়াহীর ধারা বিদ্যমান থাকার কারণে ইজতিহাদের আবশ্যকতা খুব কমই দেখা দিয়েছিল। রসূলুল্লাহ স.-এর পরে সাহাবীগণের যুগে একদিকে ওয়াহী বন্ধ হয়ে যাওয়ার, অপরদিকে নতুন নতুন সমস্যাবলী দেখা দেয়ার কারণে ইজতিহাদের আবশ্যকতা তীব্র হয়ে ওঠে, ফলে সাহাবীগণের মধ্যে যারা ইজতিহাদের অধিকারী ছিলেন তারা সবাই আপন আপন শক্তি অনুযায়ী ইজতিহাদ করেন। প্রায় দেড়শত সাহাবী ইজতিহাদের কাজে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে যারা সমধিক প্রতিভাবান সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও ইবনে উমর রা. । এভাবে সাহাবীগণের পর তাবেয়ীগণও, যখনই তাদের নিকট এমন কোন নতুন প্রশ্ন উপস্থিত হয়েছে যার উত্তর কুরআন, হাদীস কিংবা সাহাবীগণের ফাতওয়ায় সরাসরি নাই-তখনই তারা কুরআন ও হাদীসের সূত্র এবং সাহাবীগণের ফাতওয়াকে সম্মুখে রেখে ইজতিহাদ করেছেন। তাবেয়ীদের মধ্যে যারা এ ব্যাপারে প্রসিদ্ধ ছিলেন তারা হলেন : সাঈদ ইবনে মুসাইয়াব (৯৪ হি.), মুজাহিদ ইবনে জাবার (১০৭ হি.), আতা ইবনে আবি রাবাহ (১০৫ হি.), ইব্রাহীম নাখয়ী (৯৫ হি.), ইমাম শা*বী (১০৪ হি.). হাসান বাসরী (১১০ হি.) তাউস ইবনে কায়সান (১০৬ হি.), মাকহৃল শা'বী (১১৩ হি.) ও কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবূ বকর (১০৬ হি.), ইবনে শিহাব যুহ্রী (১২৫ হি.), কাষী ইয়াহইয়া ইবনে দাউদ (১১৪ হি.), রাবীআহ ইবনে আব্দুর রহমান ///.10707079071.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।