ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ১৫ একটা পরিমণ্ডল রয়েছে । আর তা হলো মহান আল্লাহ প্রদত্ত ওয়াহী. ও নবুওয়াতের পর্যায়। এটা নিঃসন্দেহে সত্য যে, ওয়াহীর নিগৃঢ় রহস্য উদঘাটনে জ্ঞান-বুদ্ধি ব্যর্থ হতে পারে । সুতরাং জ্ঞানের গর্ব করার জন্য এটাই হতষ্ট যে, তা ওয়াহী ও নবুওয়াত দ্বারা প্রমাণিত বিষয়াদি বুঝতে পারে আর নিজের আল্লাহ প্রদত্ত জ্যোতি দ্বারা ওয়াহীর মাহাত্য পর্যন্ত পৌছতে পারে এবং তার উচ্চ কলা-কৌশল, গভীর সমন্বয় ও সুক্ষ প্রেক্ষিতগুলো অনুধাবন করতে পারে। এর দ্বারা প্রমাণিত হলো যে, কিতাব, সুন্নাহ তথা আল্লাহ প্রদত্ত শরীয়ত বা জীবন-বিধান ও স্পষ্ট বিধিবিধানের সামনে মস্তক অবনত করা, সম্মান ও মর্যাদার সাথে তার সামনে দণ্ডায়মান হওয়া ব্যতিরেকে জ্ঞান- বুদ্ধির জন্য কোন গত্যন্তর নেই। আর যদি তা ওয়াহীর নিগৃঢ় তত্ব উত্তাবনে ব্যর্থ হয় তবে তার সামনে নিজের অক্ষমতার বহিঃপ্রকাশ করতে হবে। সারকথা এই যে, ওয়াহীর সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জ্ঞান-বুদ্ধিকে সবচাইতে অগ্রাধিকার দেওয়া ত্রুটিপূর্ণ ও মন্দ পন্থা অবলম্বন বৈ আর কিছু নয়। আবার ওয়াহীর সুস্পষ্ট নির্দেশ না থাকা অবস্থায় জ্ঞান-বুদ্ধির ছারস্থ না হওয়া চরম নির্বু্ধিতা ও অক্ষমতা ছাড়া আর কিছু নয়। এতদুভয়ের মধ্যম নীতি অবলম্বন করাই হলো প্রকৃত কথা, আর এটাই হলো “সিরাতুম মুসতাকিম' বা সরল পথ ।৯৯ ইজতিহাদ ও মুজতাহিদের প্রকারভেদ ইজতিহাদ প্রধানত দুই প্রকার : “ইজতিহাদে মুতলাক' ও “ইজতিহাদে মুকাইয়াদ' । কোন বিশেষ মাযহাব বা বিশেষ ব্যক্তির নীতি অবলম্বন ব্যতীত যে ইজতিহাদ করা হয়, তাকে 'ইজতিহাদে মুতলাক' বলে এবং এরূপ ইজতিহাদের অধিকারীকে “মুজতাহিদে মুতলাক' বলে। কোন বিশেষ মাযহাব বা ব্যক্তির নীতি অবলম্বনে যে ইজতিহাদ করা হয়, তাকে “ইজতিহাদে মুকাইয়াদ' এবং এরূপ ইজতিহাদের অধিকারীকে “মুজতাহিদ মুকাইয়াদ' বলে। “মুজতাহিদে মুতলাক' আবার দুই প্রকার : “মুজতাহিদে মুস্তাকিল' ও “মুজতাহিদে মুস্তাসিব' | মুজতাহিদে মুস্তাকিল : যিনি কারো সাহায্য ব্যতিরেকে স্বয়ং ইজতিহাদ করতে ও ইজতিহাদের উসৃল বা নিয়ম-পদ্ধতি নির্ধারণ করতে সক্ষম ।.ইমাম আযম আবু হানীফা, ইমাম মালেক, ইমাম শাফিঈ ও ইমাম আহমাদ ইবনে হাম্বল এই শ্রেণীর মুজতাহিদ । মুজতাহিদে. মুস্তাসিব : যিনি প্রথম শ্রেণীর মুজাহিদগণের গুণাবলীর অধিকারী হয়েও কোন প্রথম. শ্রেণীর মুজাহিদের প্রতি শ্রদ্ধাবশত তার, উসূলের অধীনে ইজতিহাদ করেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মাদ, ইমাম যুফার, ইমাম মুযানী, ইমাম ইবনে ওয়াহাব ও ইমাম ইবনে কাসেম এই শ্রেণীর মুজতাহিদ । প্রথমোক্ত তিনজন ইমাম আবূ হানীফার, মুযানী ইমাম শাফেঈর এবং ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।