ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৪৭ ঘ. অনুরূপ-বিচারকার্য চলাকালীন বিচারক ও আইনজীবীর মিথ্যাকথনকেও সুরক্ষা দিয়েছে আইন। আর এসবকে বলা হয়েছে বিশেষাধিকার। ইসলামী আইনে মিথ্যাবাদীর সুরক্ষা কিংবা মিথ্যাকথনের বিশেষাধিকারের অস্তিত্ব নেই। প্রচলিত আইন ব্যক্তি বিশেষকে মিথ্যা কথনের সুরক্ষা বা বিশেষাধিকার দিয়ে গোটা সাধারণ সমাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়েছে । কারণ কোন সমাজের নীতি নির্ধারক শ্রেণীকে অনৈতিকতার অনুমতি দিয়ে সাধারণ মানুষকে নৈতিকতায় বেধে রাখার চেষ্টা বিফল হতে বাধ্য। এ বিশেষাধিকার থাকাবস্থায় আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান থাকে কিভাবে? ইসলামী আইনের মূলভিত্তিই হলো মিথ্যা ও বানোয়াট সর্বাবস্থায়ই অপরাধ এবং সত্য সর্বাবস্থায় কাম্য । ফলে যে যা, বা যার যা গুণ তা বলা এবং যার যা দোষ তা বলা ও লেখা ইসলামী আইনে অপরাধ নয় কিন্তু এর বিপরীত অপরাধ এবং অবশ্যই দণ্তযোগ্য ।৫৬ উপসংহার ইসলামী আইন মিথ্যা, প্রতারণা, কুৎসা রটনাকে অপরাধ গণ্য করে সকল মানুষকে এসবের ক্ষতি থেকে সুরক্ষা দিয়েছে এবং মানুষকে এ জাতীয় অপরাধ থেকে নিবৃত্ত থাকার প্রেরণা যুগিয়েছে। ইসলামী আইন সত্যবাদিতাকে প্রশংসনীয় ও পুরস্কারযোগ্য ঘোষণা করেছে আর মিথ্যাবাদের তিরক্কার ও ক্ষতি সম্পর্কে সতর্ক করেছে। ফলে ইসলামী আইন সত্যবাদীকে সত্যের অনুসারী হতে উৎসাহিত করে আর মিথ্যাবাদীকে মিথ্যা থেকে বিরত থাকতে সতর্ক করে উভয় শ্রেণীর মানুষের কল্যাণ করেছে। যা প্রচলিত আইনের চেয়ে কল্যাণকর, সুদূরপ্রসারী ও ফলপ্রসূ। তথ্যনির্দেশ ১. “সুনাম আইনের দৃষ্টিতে একটি সম্পত্তি । আমিন সাহেব একজন মধ্যবিত্ত পরিবারের কর্তা । তিনি কয়েক খণ্ড জমির মালিক। এটা হচ্ছে তার দৃশ্যমান সম্পত্তি। তার আরও কিছু সম্পদ আছে। সেটি হচ্ছে তিনি চোর নন, মাস্তান নন, দেউলিয়া নন, লম্পট নন, তিনি সত্যবাদী ও বিশ্বস্ত, লোকে তাকে ভাল মানুষ বলে জানে। লোকের এই ভালো জানাকেই বলে সুনাম এবং এই সুনাম আমিন সাহেবের অমূল্য সম্পদ । সম্পদ ও সম্পত্তি একই অর্থবোধক হলেও উভয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সম্পত্তি নশ্বর কিন্তু সম্পদ অবিনশ্বর, যদি না কেউ উদ্দেশ্যমূলকভাবে তা নষ্ট করতে চায়। সুতরাং, সুনামের উত্ধস অন্য ব্যক্তি। আবার অন্য ব্যক্তিই মানহানির মূল কারণ হতে পারে। এই অন্য ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের সুখের কথা, আচরণ বা লেখার দ্বারা যখন কারো মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সে ব্ব্িতবোধ করে কিংবা অপমানিত বোধ করে অথবা লোক সামাজে হেয় প্রতিপন্ন হয়, সুখ্যাতি বিদ্রিত হয় এবং তা অন্যের গোচরে আসে তখন এ উক্তি বা লেখা, আচরণ বা প্রচারণা মানহানি বলে গণ্য হয়। বন্তত ব্যক্তি সম্পর্কিত সুনাম নষ্টকারী নিন্দাবাদ প্রণয়ন এবং প্রকাশকে মানহানি বলে।' রহমান, গাজী শামসুর, যানহানি, ঢাকা : খোশরোজ কিতাব মহল, ২০০৬,পৃ. ২৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।