ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ইসলামী আইন ও বিচার প্রচলিত মানহানি আইন ও ইসলামী আইনের মধ্যকার পার্থক্য মানহানি তথা কারো বিরুদ্ধে কুৎসা রটনার শাস্তির ক্ষেত্রে প্রচলিত আইন ও ইসলামী আইনের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। এ সংক্রান্ত পাশ্চাত্য আইন ইসলামী আইনের তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন খ্যাতিমান মুসলিম পন্ডিত আব্দুল কাদের আওদা র.। তিনি বলেন, ইউরোপীয় আইন যা রোমান আইনের উৎস থেকে উৎসারিত-তাই কিছু পরিবর্তন পরিবর্ধন ও পরিমার্জিত রূপে বিভিন্ন মুসলিম রাষ্ট্রেও চালু হয়েছে। বন্ত্রত মিথ্যাবাদিতার ক্ষেত্রে এই আইনগুলো স্ববিরোধী এবং গণপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে রচিত। এসব আইনে অনেক ক্ষেত্রেই সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয় মুশকিল হয়ে পড়ে এবং মিথ্যা ও সত্যের পার্থক্য না করে উভয় পক্ষকেই শাস্তি দেয়া হয়। মিথ্যাবাদীকে মিথ্যা থেকে নিবৃত্ত এবং সত্যবাদীকে সত্য বলার জন্যে উৎসাহিত করার উপাদান এসব আইনে নেই। ক্ষেত্র বিশেষ সত্যবাদী শাস্তি পায় এবং মিথ্যাবাদী পুরস্কৃত হয়। ফলে জনগণের মধ্যে সত্য ও মিথ্যার বিভেদ থাকে না, সত্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকে না আর মিথ্যার প্রতি ঘৃণা দূর হয়ে যায়। ফলে সমাজে গুণীর কদর কমে যায় এবং দুষ্টের প্রতি নিন্দাবোধ বাস পায়।৫৫ প্রচলিত আইনে মিখ্যাবাদীর সুরক্ষা প্রচলিত আইন বেশ কয়েকটি ক্ষেত্রে মিথ্যাবাদীকে সুরক্ষা দিয়েছে। ক. কোন সরকারী চাকুরীজীবীর একান্ত রিপোর্ট তৈরির ক্ষেত্রে রিপোর্ট প্র১তারা যদি কারো বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেয় আর সেই রিপোর্টের ভিত্তিতে কোন কর্মকর্তা কর্মচারী চাকুরীচ্যুত হয় কিংবা পদোন্নতি না পায়, পদাবনতি কিবা শাস্তি পেতে হয়, পরবর্তীতে অভিযোগ বা রিপোর্ট প্রণেতার মিথ্যাবদিক্চ। প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে মিথ্যা রিপোর্ট প্রণেতাকে শাস্তি পেতে হয় না, যা ইসলাম সম্মত নয়। খ. অনুরূপ-নিবাঁচনী প্রচারণার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও কুৎসা রটনা প্রতিরোধের ক্ষেত্রেও প্রচলিত আইন কোন কার্ধকরি ভূমিকা রাখতে পারছে না।- অনেকটা যেন মিথ্যারাদিতাকেই সুরক্ষা দিয়েছে এ আইন। গ. জাতীয় সংসদ চলাকালে সংসদ সদস্যগণ একে অন্যের বিরুদ্ধে যতোই মিথ্যা ও কুৎসা বর্ণনা করুন না কেন প্রচলিত. আইনে তা অপরাধ হিসেবে বিবেচ্য নয়। এই সুরক্ষা আইনের ব্যাখ্যায় বলা হয়েছেঃ সংসদ সদস্যগণ জাতির কল্যাণে সবধরনের ভয়ভীতি শংকামুক্ত অবস্থায় নির্ধিধায় যাতে কথা বলতে পারেন, সেইজন্য সংসদ চলাকালীন সময়ে তারা অবারিত বাক স্বাধীনতা ভোগ করবেন, তাদের কথাবাতাঁয় সব ধরনের বিধি-নিষেধ মুক্ত থাকা দরকার । ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।