১৪৪ ইসলামী আইন ও বিচার তাধির একটি অর্পিত দণ্ড “অর্পিত' শব্দের ব্যাখ্যা হলো, তাযিরী দর্ড বা শাস্তি নির্ধারণের ব্যাপারটি ইসলামী শরীয়ত সম্পূর্ণই মুসলিম বিচারক ও শাসকের বিবেচনার উপর ন্যস্ত করেছে। শাফেয়ী, হাম্বলী, মালেকী ও হানাফী মাযহাবপন্থী ফকীহগণের এটিই প্রসিদ্ধ মত। হদ্দ বা কিসাসের শান্তি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সেক্ষেত্রে কারো কমবেশী করার অবকাশ নেই। কিন্তু তাযিরী শাস্তি নির্ধারণের ক্ষেত্রে শাসক বা বিচারককে অপরাধী ও অপরাধের পর্যায় বিবেচনা করার জন্যে অনেকগুলো বিষয় পর্যালোচনা করার বিধান রাখা হয়েছে। অপরাধের অবস্থা বলতে বিচারককে অপরাধের কারণ দেখতে হবে । অপরাধটি যদি হান্দ পর্যায়ের অপরাধ হয় কিন্ত হদ্দ প্রয়োগের শর্তাদি না থাকার কারণে এক্ষেত্রে হদ্দ এর দণ্ড কার্যকর করা না যায়, তাহলে সেক্ষেত্রে কঠোর তাযিরী দণ্ড দিতে হবে। ইমাম যাইলাঈ র. বলেন, দণ্ড নির্ধারণের সময় বিচারককে অবশ্যই অপরাধীর অবস্থা বিবেচনায় নিতে হবে। কারণ তাযিরের উদ্দেশ্য হলো অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করা। এই নিবৃত্তি নানাজনের নানাভাবে হয়ে থাকে । এমন অনেক মানুষ আছে, শুধু মৌখিক ভয় দেখালেই সে তাযিরী অপরাধ থেকে নিবৃত্ত হয়ে যায়। আবার অনেকেই আছে যাদের কঠোর শাস্তি ছাড়া নিবৃত্ত করা সম্ভব নয়। অতএব শাস্তি নির্ভর করবে অপরাধীর মানসিকতা, অবস্থা ও অপরাধের মাত্রার উপর। অপরাধীর অবস্থা বুঝে বিচারক তা নির্ধারণ করবেন। “অর্পিত” বলতে তাই বোঝানো হয়েছে ।*৮ মালেকী ফকীহগণ বলেন, গুণাগুণ, বিষয়, অপরাধের ধরণ, ক্ষেত্র ও পাত্র ইত্যাদি বিচারে তাযিরের পরিমাণ নির্ধারিত হবে। এক্ষেত্রে অপরাধীর সত্তা, সাক্ষীর অবস্থা, অপরাধী ও বাদীর বর্ণনা ইত্যাদি বিচারককে পর্যালোচনা করে শাস্তি নির্ধারণ করতে হবে। ইমাম কাররাফী র. বলেন, তাযিরী অপরাধের শাস্তি নির্ধারণে স্থান, কাল ও পাত্র বিশেষভাবে বিবেচ্য। কারণ এক জায়গায় একটি কথা কাজ বা আচরণ নিন্দনীয় আবার অন্য জায়গায় বা দেশে তা নিন্দনীয় নাও হতে পারে। স্থানীয় সমাজে যা অপরাধ বা নিন্দনীয় বলে বিবেচিত না হয় এবং তাতে যদি কুরআন-সুন্নাহর মৌলিক চেতনাপরিপন্থি উপাদান না থাকে তবে তাতে তাযিরী শাস্তি প্রয়োগ করা যাবে না।৪৯ যেসব কারণে তাযিরী শাস্তি রহিত বা বাতিল হয় তিন কারণে তাযিরী শান্তি রহিত হয়ে যায়, ১. অপরাধীর মৃত্যু ২. বাদী কর্তৃক অপরাধীকে ক্ষমা ঘোষণা ৩. অপরাধীর তওবা। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।