প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৪৩ তাযিরী বিধানের বৈশিষ্ট্য শরীয়তের দৃষ্টিতে যেসব কাজ নিষিদ্ধ এমন কাজ করলে এবং যেসব কাজ করা বা পালন করা শরীয়তের দৃষ্টিতে ফরয বা ওয়াজিব তা যথাযথ ভাবে না করলে যে কোন ব্যক্তি তািরী শাস্তিযোগ্য অপরাধী বলে বিবেচিত হয়। সর্বোচ্চ তাযিরী শাস্তি মৃত্যুদন্ড এবং সর্বনিয় তিরস্কার। অপরাধীর অবস্থা, অপরাধের মাত্রা, তথা স্থান, কাল, পাত্র ইত্যাদি বিবেচনা করে বিচারক সর্বনিম্ন থেকে সবেচ্চি যে কোন দণ্ড প্রয়োগ করতে পারেন । তাযিরী শাস্তির মধ্যে অর্থদণ্ড জেল, জরিমানা, মালক্রোক, শ্রমদণ্ড ইত্যাদির যে কোন একটি অথবা একাধিক দণ্ড একসাথে কার্যকর হতে পারে। তাযিরী শাস্তির বৈশিষ্ট্য হলো, অপরাধীর মান ও মর্যাদার তারতম্যের কারণে এতে শাস্তির মধ্যে কোন তারতম্য ঘটে না। তাযিরী অপরাধ যদি হকুল্লাহ লংঘনের অপরাধে সাব্যস্ত হয় তাহলে বিচারক যদি মনে করেন শাস্তি প্রয়োগ ছাড়াও অপরাধীকে সংশোধন করা সম্ভব তাহলে উপকারী বিবেচনায় বিচারক অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তাযিরী অপরাধ যদি হরুল ইবাদ সংক্রান্ত হয়, আর বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি বিচার দাবি করে তাহলে বিচারকের পক্ষে অপরাধীকে ক্ষমা করা, শাস্তি রহিত করা কিংবা বিচার স্থগিত করার অধিকার থাকে না ।*৬ দুই ক্ষেত্রে তাযিরী দণ্ড প্রয়োগ হয়: ১. হকুল্লাহ লংঘনের ক্ষেত্রে এবং ২. হন্কুল ইবাদ লংঘনের ক্ষেত্রে । ১. যে বিষয়টি ব্যাপক গণমানুষের স্বার্থের সাথে সং্রিষ্ট সেটিই হকুল্পাহ হিসাবে বিবেচিত। যা রোধ করলে গণমানুষের ক্ষতি রোধ করা যায় তাই হন্ধুল্লাহঃ যা ব্যক্তি বিশেষের লাভ ক্ষতির সাথে সংশ্লিষ্ট নয়, সেই ধরনের ক্ষতি থেকে অপরাধীকে নিবৃত্ত করা এবং বিরত রাখা মানেই হলো গণমানুষের উপকার সাধন করা, এরই নাম হবুল্লাহ। ২. হন্কুল ইবাদ হলো এমন জিনিস যা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ ও ক্ষতির সাথে সংশ্লিষ্ট । এমন অবস্থাও আছে যেখানে হকুল্লাহ ও হন্ুল ইবাদ উভয়টিই বিদ্যমান কিন্ত হক্কুল্লাহর প্রাধান্য রয়েছে, যেমন পরক্ত্রীকে চুমু দেয়া, জড়িয়ে ধরা ইত্যাদি । কোন কোন ক্ষেত্রে হন্ুল্লাহ ও হন্ুল ইবাদ উভয় উপাদান রয়েছে, তবে হন্কুল ইবাদ এর প্রাধান্য বিদ্যমান। যেমন কাউকে অন্যায়ভাবে গালি দেয়া, কুৎসা রটানো ইত্যাদি।৪" ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।