ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ ইসলামী আইন ও বিচার রসূলুল্লাহ স. বলেছেন, “তোমরা অবশ্যই কোন ব্যক্তি সম্পর্কে অনুমান নির্ভর ধারণা থেকে বিরত থাকবে, কেননা অনুমান নির্ভর কথা জঘন্য মিথ্যা” 1৪৯ ২. এমন ধারণা যা জ্ঞাত ও পরিচিত, যে ধারণাকে বলিষ্ঠ করার মতো প্রমাণ থাকে, তবে এমন ধারণার ভিত্তিতে কাজ করা ও সিদ্ধান্ত নেয়া বৈধ। কেননা ধারণার প্রাবল্যের ভিত্তিতেই শরীয়তের অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। ইমাম নববী এবং খাত্তাবী বলেন, ধারণার ভিত্তিতে কোন কাজ করা যাবে না মানে, ধারণাকে যাচাই করে নিতে হবে, যাতে সিদ্ধান্তের দ্বারা কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়।*২ উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, যেভাবেই হোক না কেন ইসলামী আইনে কারো মানহানি করা বা মর্যাদাহানি ঘটানো কোনভাবেই সমীচীন নয়। ইসলামী আইনে যে কোন হারাম কাজের অপরাধের শাস্তি অনিরধারিত তাযিরী দণ্ড। নিম্নে আমরা তাযিরী দণ্ড সম্পর্কে আলোচনা করবো। ১১৯ : তাষির আরবী শব্দ। | ধাতুমূল থেকে উদ্ভুত । শাব্দিক অর্থ- রোধ করা, রোখা, ফিরিয়ে দেয়া, বাধা দেয়া, বারণ করা, নিবারণ করা ইত্যাদি। ইসলামী ফিকহের পরিভাষায় তাযির হলো, এমন দণ্ড বা শাস্তি ইসলামী শরীয়তে যার পরিমাণ সুনির্দিষ্ট নয়। এই দন্ড সাধারণত হ্ুল্লাহ এবং হন্কুল ইবাদ লংঘনের অপরাধে কার্যকরি হয়ে থাকে । যে সব অপরাধ সুনির্দিষ্ট হদ্দ বা কাফফারার দণ্ডের পর্যায়ে পড়ে না।”৩ তাবিরী দণ্ডের দর্শন ইমাম যাইলাঈ বলেন, তাযিরী শাস্তি প্রয়োগের দর্শন হলো, সতর্ক করা, অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করা এবং তাকে ভয় দেখানো, যাতে অপরাধীর মধ্যে অপরাধ কর্ম পুনরাবৃত্তির সাহস না হয়। অবশ্য তাহিরের মূল উদ্দেশ্য অপরাধ থেকে অপরাধীকে নিবৃত্ত রেখে তাকে সংশোধন করে সমাজের সুস্থ ধারায় ফেরার সুযোগ করে দেয়া।85 সতর্ক করার ব্যাখ্যায় ফকীহগণ বলেন, সতর্ক করার অর্থ হলো- অপরাধীকে পবিভ্র করা, সুস্থ স্বাভাবিক করা, যাতে সে পুনরায় অপরাধে প্রবৃত্ত না হয় আর অন্যদের হুঁশিয়ার করা ; যাতে কেউ এমনটি করার ক্ষেত্রে সাবধান হয়। গণমানুষকে অপরাধ মুক্ত তথা পবিত্র রাখার এই একটিই মাত্র পথ, যাতে সমাজে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়ে বিশৃংখলা দেখা না দেয়। এই সতর্ক সাবধান করার অর্থ মানুষের ধ্বংস বা ক্ষতি করা নয়। কিংবা কষ্ট নির্যাতন-নিপীড়ন কিংবা জুলুম অত্যাচার নয়। তাযির কখনো এমন হবে না, যা ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর. হয় এবং সমাজে এর প্রয়োগের কারণে অসন্তোষ কিংবা অস্থিরতা দেখা দেয় ।£৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।