ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৪১ ধারণা । আর ফেক্ষেত্রে এ শব্দটি মন্দ, দৃধণীয় ও আযাব অর্থে ব্যবহৃত হয়েছে সেখানে ০১৮ এর অর্থ হবে-সংশয়, সন্দেহজনক ধারণা 1১? ফকীহদের দৃষ্টিতে ০ চার প্রকার। ১. নিষিদ্ধ ২. নির্দেশিত ৩. প্রশংসনীয় ৪. বৈধ । নিষিদ্ধ ও নির্দেশিত ধারণা : আল্লাহ তাআলা সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা নিষিদ্ধ। বরং আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা পোষণ করা নির্দেশিত | কেননা রসূলুল্লাহ স. বলেছেন, “তোমরা কেউ আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ করো না”।* অনুরূপ যে মুসলমান সম্পর্কে সমাজে সুধারণা রয়েছে, সমাজে যিনি সুনাগরিক হিসেবে পরিচিত ও প্রমাণিত তার সম্পর্কে কুধারণা পোষণ করা নিষিদ্ধ এবং সুধারণা পোষণ করা নির্দেশিত । প্রশধসিত ধারণী অর্থ হলো, সাধারণত সকল মুসলমান সম্পর্কে কোন মন্দ প্রমাণ না থাকলে সুধারণা পোষণ করা। আর নামায অজু ইত্যাদিতে সংশয় দেখা দিলে সেখানে ধারণার প্রাবল্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। ফিকাহবিদ রমলী র. শাফেয়ীদের উদ্ধৃত করে বলেন, শরীয়তে ধারণা চার প্রকার। ওয়াজিব, মানদুব, হারাম, মুবাহ। ১. আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা প্রত্যেক মুসলমানের জন্যে ওয়াজিব। ২. আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা মুসলমানের জন্যে হারাম । সেই সাথে সমাজে সুনাগরিক হিসাবে পরিচিত কোন মুসলমান সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা হারাম। ৩. মুসলিম সমাজে কোন ব্যক্তি যদি সন্দেহজনক ব্যক্তি হিসেবে পরিচিত হয় এবং সে নিজেও নানা গহিত কাজে সংশ্লিষ্ট থাকে তবে তার সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা মুবাহ বা বৈধ। ৪. বিচারের ক্ষেত্রে দু'জন ব্যক্তি কোন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার দ্বারা যে বিশ্বাস জন্মে তাতে আস্থা স্থাপন করা জায়েয ৷ ০ বা ধারণা সম্পর্কে ইসলামের বিধান ধারণার দু"টি অবস্থা ১. মনের মধ্যে একটা ধারণা উকি দিলো, যার স্বপক্ষে কোন প্রমাণ নেই এবং এই ধারণার বিপরীতের চেয়ে এটি মোটেও অগ্রাধিকার পাবার মতো নয়। এমতাবস্থায় সৃষ্ট ধারণার ভিত্তিতে কোন সিদ্ধান্ত নেয়া বা কাজ করা বৈধ নয়। এটা আল্লাহ তাআলার নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী । আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা অধিকাংশ অনুমানভিত্তিক ধারণা থেকে দুরে থাকো” 1০ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।