ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ ইসলামী আইন ও বিচার ২. নিষিদ্ধ ইসতিথফাফ ক. মহান আল্লাহর অমর্যাদা : কোন কথা, কাজ, উক্তি ও বিশ্বাস প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলার মর্যাদা ক্ষুন্ন করা হারাম। ইসলামের দৃষ্টিতে এমন কাজ কোন মুসলমান করলে সে মুরতাদ (ধর্মত্যাগী) সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা বলেন : “এবং আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে আমরা আলাপ আলোচনা এবং ঠাট্া-বিদ্ধিপ করছিলাম । বলুন, তোমরা কি মহান আল্লাহ, তার নিদর্শন এবং রসূলকে বিদ্ধীপ করছিলে?” খ. আছিয়া কেরামকে হেয় করা : কোন কথা কর্ম ও বিশ্বীসের বহিঃপ্রকাশের মাধ্যমে নবীদের মর্যাদাহানি করা । যেমন নবীর কাল্পনিক চিত্র অংকন, মূর্তি তৈরি, গালি দেয়া, ভিত্তিহীন কোন দুষ্বর্মের দোষারোপ করা, কুরুচি ও অমর্ধাদাকর কাহিনী কোন নবীর প্রতি সম্পৃক্ত করা, নবীর মর্যাদার পরিপন্থী কোন ক্ষেত্রে নবীর উক্তি ব্যবহার করা । মোটকথা, যেভাবেই হোক না কেন, যখন মুসলিম সমাজের বিশ্বাসের পরিপন্থী বলে চিহিত হয় এমন যে কোন কাজই নবীর মর্যাদাহানি বলে বিবেচিত হবে। তবে এর শরয়ী ভিত্তি থাকতে হবে । নবীর মর্যাদাহানিকারী ব্যক্তি মুরতাদ হিসাবে গণ্য হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, “যারা আল্লাহ ও রসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন এবং তিনি এদের জন্য প্রস্ত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি” | সম্পর্কে কটুক্তি ও তাদের মর্যাদা পরিপন্থী যে কোন কাজ নিষিদ্ধ ও হারাম। যে কোন ভাবে উন্মেখিতদের অমর্যাদা ও মানহানি করলে সে তাযিরী শাস্তিযোগ্য হবে । ৬. 05 : মানহানির সাথে সংশ্লিষ্ট আরেকটি শব্দ হলো ০৮ “যাননুন' ৷ এর শাব্দিক অর্থ- ধারণা, সংশয়, সন্দেহ, বস্তুত যা দৃঢ় বিশ্বাসের বিপরীত। এই শব্দটি কখনো অপবাদ অর্থেও ব্যবহৃত হয় ।৬ আল কুরআনে বলা হয়েছে: “হে মুমিনগণ! তোমরা অধিকাংশ অনুমান নির্ভর ধারণা থেকে দূরে থাকো। কারণ অনুমান নির্ভর ধারণা কোন কোন ক্ষেত্রে পাপ। এবং তোমরা একে অপরের গোপন বিষয় সন্ধান করো না.এবং একে অপরের পশ্চাতে নিন্দা করোনা । তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু ।৬* ইবনে নুজাইম বলেন, কুরআনুল কারীমে যে জায়গায় ০১৮ “যাননুন' শব্দ প্রশংসনীয় ও সওয়াবের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, সেখানে যাননুন শব্দের অর্থ দৃঢ় অনঢ় অটল ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।