ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ১৩ কেননা হালাল সুস্পষ্ট আর হারামও সুস্পষ্ট। আর এ দুটোর মধ্যস্থলে কিছু সংশয়ের উদ্বেককারী জিনিস রয়েছে। এজন্য যা কিছু সংশয়ের উদ্রেক করে, জা হেড়েদিরে বা কিছু সংশয়ের উদ্রেক করে না, তা ধারণ করো ।'১ ইমাম নাসাঈ র. বলেন, এ হারীসটি অতি উত্তম। আর এ ধরনেন হাদীস উমর রা. হতেও বর্ণিত আছে 1৯৬ যুক্তির কষ্টিপাথরে বিচার করলে ইজতিহাদের প্রয়োজনীয়তা সুস্পষ্ট হয়ে ওঠে । ইমাম সারাখসী র. বলেন, এমন কোন ব্যাপার নেই যে সম্পর্কে আল্লাহ তা“আলার পক্ষ থেকে বৈধ কিংবা অবৈধ, প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয়তার নির্দেশ হয়নি। এটা স্বতঃসিদ্ধ যে, প্রত্যেক ব্যাপারে কুরআন-হাদীসের সুস্পষ্ট নির্দেশ পাওয়া যায় না। কেননা কুরআন-হাদীসের মূল পাঠ সীমিত ও এক পর্যায়ে এসে শেষ হতে বাধ্য। আর চলমান ঘটনাপঞ্জি কিয়ামত পর্যস্ত নিরবচ্ছিন্রভাবে সংঘটিত হতেই থাকবে । আর চলমান ঘটনাপপ্রিকে বর্ণিত হাদীসে “হাদীসা' (নৃতন বিষয়) বলার মাধ্যমে এ দিকেই ইংগিত করা হয়েছে যে, এসব ব্যাপারে কুরআন-হাদীসের সুস্পষ্ট উল্লেখ থাকবে না।১৭ মোটকথা, জগতের ঘটনাবলী সদা চলতে থাকবে এবং অনেক নতুন নতুন সমস্যারও সৃষ্টি হতে থাকবে । অতএব এসব সংঘটিত ঘটনাবলীকে কুরআন, সুন্নাহ, ইজমা-ই- উম্মাত ও ঈমানদারদের উত্তরাধিকারী তথা ফিকাহ-এর আলোকে সমাধান করা আমাদের পক্ষে একান্তই আবশ্যক। এতে কোন প্রকার ভ্রষ্ট নীতি, অক্ষমতা ও হীনমন্যতা প্রদর্শন করা উচিত নয়। ইসলামী শরীয়তের ইতিহাস, ফিকাহ যুগের পূর্ণতা এবং প্রত্যেক যুগে নব নব সমস্যার উপর গ্রন্থ প্রণয়ন একথারই অকাট্য প্রমাণ. বহন করে যে, যেসব সমস্যার সমাধানে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা নেই, সেসব ক্ষেত্রে ইজতিহাদের দ্বার সদা উন্মুক্ত। এজন্যই মুসলিম জাতি যুগ যুগ ধরে এ মূলনীতির উপর আমল করে আসছে। কেননা আল্লাহ তাআলা মানুষের মধ্যে বুদ্ধিমত্তা সৃষ্টি করেছেন এবং এ বুদ্ধিমত্তাকে মহান আল্লাহ প্রদত্ত আমানত বহন করার বাহন বানিয়ে দিয়েছেন এবং এটা দ্বারা চিন্তা-গবেষণা করার ও জ্ঞানগত এবং শিক্ষাপ্রদ জিনিসের মধ্যে এর প্রয়োগের প্রতিও উৎসাহিত করেছেন। ইমাম ফখরুল ইসলাম বযদুবী র. তার “উসূল' গ্রন্থে বর্ণনা করেন, নিশ্চয় বুদ্ধিমত্তা মানবদেহে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক, যেমনিভাবে বিশ্বজগতে সূর্য একটা আলোক- বর্তিকা। ওটা ছ্বারা ভ্রমণ-পথ আলোকিত হয়, যেখানে বাহ্যিক ইন্দ্রিয়ের পদচারণা নিঃশেষ হয়ে যায়। কিন্তু এ বুদ্ধিমত্তা নিজে নিজের পথ-প্রদর্শক নয় বরং তার কাজ হলো পথটা আলোকময় করা। রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার পর অন্তরই স্বীয় বোধ- শক্তির আলোকবর্তিকা দ্বারা এর নিগুঢ় তত্ব সম্পর্কে ওয়াকিফহাল হয়। যেমন ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।