ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ ইসলামী আইন ও বিচার বন্রত এ ব্যাপারে সবাই একমত যে, অপবাদকারীর অপবাদ যদি আরোপিত ব্যক্তি স্বীকার করে নেয় তাহলে অপবাদ আরোপকারীর শাস্তি রহিত হয়ে যায়। বিশিষ্ট গবেষক ও ফকীহ ড. আব্দুল আযীয আমের বলেন, কযফ (মিথ্যা অপবাদ) এর ধরণ ও বৈশিষ্ট্যের দিক থেকে এটি একটি মানবাধিকার (নয) 10110)। সামাজিক ব্যবস্থা ঠিক রাখার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব হলো সমাজের বিশৃংখলা চিহিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যাতে সামাজিক জীবনে স্বস্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। সমাজের কারো চরিত্রে কলংক বা অপবাদ আরোপ করা প্রকৃতপক্ষে মানুষের ইজ্জতের উপর আঘাত করার নামান্তর । এটিকে সামাজিক অধিকার হরণের পর্যায়ভুক্ত মনে করতে হবে। এমনটি মনে করার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা করে দিলেও অপরাধীর শাস্তি রহিত হবে না।২৩ ২, 81981 : (ইফতিরা) আভিধানিক অর্থে ইফতিরা অর্থ- মিথ্যা, বানোয়াট, মনগড়া অসত্য বক্তব্য, অবাস্তব ভিত্তিহীন কল্পনাপ্রসূত কোন অভিযোগ বা দোষ কারো উপর আরোপ করা ।২৪ ইসলামী পরিভাষায় কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা ও বানানো প্রচারণাকে ইফতিরা বলা হয়। আল্লামা রাগেব ইসফাহানী তার মুফরাদাত গ্রন্থে উল্লেখ করেছেন, ইফতিরা (বানানো মিথ্যা) আর কিষ্ব (নিরেট মিথ্যা)-র মধ্যে পার্থক্য হলো, মিথ্যা কখনো কল্যাণকরও হতে পারে এবং বৃহত্তর কল্যাণে মিথ্যা প্রয়োগের অবকাশ আছে। যেমন বিবদমান দু'টি পক্ষের মধ্যে সমঝোতা ও বিবাদ নিরসনে কোন মধ্যস্থৃতাকারী প্রয়োজনে অসত্য তথা মিথ্যার আশ্রয় নিতে পারে, তা অপরাধ হবে না। কিন্তু ইফতিরা এমন মিথ্যা, যা উদ্দেশ্যমূলক ভাবে তৈরি করা হয়, বানানো হয় শুধুই অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে, যাতে কল্যাণের কোনই অবকাশ নেই ।২৫ ইফতিরা প্রসঙ্গে সূরা ইউনুস-এর ৩৮, ৬৯, সূরা মুমতাহিনা-এর ১২ নং আয়াত এর ব্যাখ্যায় আরো বিশদ দেখা যেতে পারে। তাবসারাতুল হুক্কাম গ্রন্থে বলা হয়েছে, কেউ যদি কারো বিরুদ্ধে কোন অসত্য অভিযোগ করে কিংবা প্রচারণা চালায়, আর প্রচারণায় ক্ষতিথ্স্ত ব্যক্তি প্রচারণাকারীর বিরুদ্ধে অসত্যের অভিযোগ করে এবং প্রচারণাকারী তার প্রচারণার পক্ষে প্রমাণ উপস্থাপন করে প্রমাণ না করতে পারে তবে মিথ্যা প্রচারণায় অন্যের ক্ষতি করার অপরাধে সে তাযিরী দণ্ডে দণ্ডিত হবে ।২৬ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।