প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৩৭ দণ্ডিত হলে তার কোন সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, কারণ “কখনও তাদের কোন সাক্ষ্য গ্রহণ করো না' বলে কুরআনুল কারীম ছ্যর্থহীন ফয়সালা দিয়েছে। হাদীসে বর্ণিত হয়েছে, “এক মুসলমান অপর মুসলমানের ব্যাপারে সাক্ষ্য দেয়ার ব্যাপারে খুবই ন্যায়নিষ্ঠ কিন্তু তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় যারা মিথ্যা অপবাদ আরোপের অপরাধে দণ্ডিত হয়েছে” যদি মাকযুফ যোর উপর অপবাদ আরোপ করা হয়েছে) কাযষেফকে (অপবাদ আরোপকারী) ক্ষমা করে দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে কিনা, এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা র. এবং অন্যান্য ফকীহদের মতে মিথ্যা অপবাদকারীকে অপবাদ আরোপিত ব্যক্তি ক্ষমা করে দিলে তা গ্রহণযোগ্য হবে না, এই অপবাদের সংবাদ বিচারকের কাছে পৌছুক বা না পৌছুক। কোন কোন ফকীহ বলেন, মিথ্যা অপবাদ দেয়ার সংবাদ যদি বিচারকের কানে পৌছে যায় তাহলে সেক্ষেত্রে অপবাদ আরোপিত ব্যক্তি অপরাধীকে ক্ষমা করলেও তা কার্যকর হবে না। কারণ এ ক্ষেত্রে ক্ষমা করে দিলেও অপরাধীর শাস্তি রহিত হবে না। যদি বিচারক না জানেন তাহলে ক্ষমা প্রযোজ্য হতে পারে। এ সম্পর্কে ইমাম মালেক র. একাধিক মত প্রকাশ করেছেন। তার একটি অভিমত ইমাম শাফেয়ীর মতের অনুরূপ। এর বিপরীতে তিনি এটাও বলেছেন, যদি এই সংবাদ বিচারক জানতে পারেন তাহলেও ক্ষমা প্রযোজ্য হবে। তাছাড়া একথাও তিনি বলেছেন, বিচারকের জানার পরও ক্ষমা প্রযোজ্য হতে পারে যদি অপবাদ আরোপিত ব্যক্তি তার মান অক্ষুণ্ন রাখার স্বার্থে ব্যাপারটিকে চেপে রাখার জন্য অপরাধীকে ক্ষমা করে দিতে বিচারকের কাছে আবেদন করে । এটি ইমাম মালেক র. এর সর্বশেষ ও বহুল আলোচিত মত। মিথ্যা অপবাদ আরোপকারীকে ক্ষমা করার বৈধতা নিয়ে সৃষ্ট মতানৈক্যের মূল উৎস হলো, কযফ তথা অপবাদ জনিত অপরাধের অবস্থানজনিত পর্যায়। এখানে মূল প্রশ্নটি হলো, অপবাদ আসলে কোন পর্যায়তুক্ত অপরাধ? যারা বলেন, কযফ (অপবাদ) হুল্লাহ আল্লাহর অধিকার), তাদের দৃষ্টিতে যেনার মত এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা করে দিলেও অপরাধী ক্ষমা পাবে না। আর যারা কযফকে হন্দুল ইবাদ (মানুষের অধিকার) বলেছেন, তাদের দৃষ্টিতে এক্ষেত্রে ক্ষমা প্রযোজ্য । আর যাদের কাছে কফ একই সাথে হন্ুল্লাহ ও হন্ুল ইবাদ বিনষ্টকারী তাদের মত হলো, যদি অপবাদ আরোপের সংবাদ বিচারক জানতে পারেন, তাহলে আর ক্ষমা প্রযোজ্য হবে না। আর যাদের দৃষ্টিতে অপবাদে আল্লাহ ও বান্দার হক উভয়টি রয়েছে তবে বান্দার হক প্রবল তাদের দৃষ্টিতে বিচারকের কাছে অপবাদ আরোপের সংবাদ পৌছে গেলেও ক্ষমা প্রযোজ্য হবে । ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।