ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ ইসলামী আইন ও বিচার ক্ষতিগ্রস্ত করে বস এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হয়” ।২১ ৫. “হে মুমিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, ঈমানের পর মন্দ নাম অতি মন্দ । যারা তওবা না করে তারাই যালিম”।২২ মানহানি সংশ্লিষ্ট শব্দগুলোর পর্যালোচনা ১. ৮২৪ : বা অপবাদ সংক্রান্ত আয়াতে চারজন সাক্ষী ছাড়া কোন ব্যক্তির প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ 'দেয়াকে অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে এরং এর প্রতিকারও বলে দেয়া হয়েছে। উপরোক্ত আয়াতটি অপবাদ বা কারো প্রতি মিথ্যা কলঙ্ক আরোপজনিত অপরাধের শাস্তি বিধানের ভিত্তি। ব্যডিচারের অপবাদ আরোপকারী এবং ভিত্তিহীনভাবে পৈত্রিক সম্পর্ক অস্বীকারকারীর শান্তি সম্পর্কে ফকীহদের মধ্যে কোন মতবিরোধ নেই। এ দুটি ছাড়া আর যত অপবাদ আছে এগুলো কযফ এর দণ্ডারোপের পর্যায়ভুক্ত নয়। অন্যান্য অপবাদে বিচারের আওতায় শাস্তি দেয়া যেতে পারে কিন্তু হদ্দ প্রয়োগ করা যাবে না। কযফ এর দণ্ড প্রয়োগ করার শর্ত হলো, কাষেফ (মিথ্যা আরোপকারী) প্রাপ্তবয়স্ক স্বজ্ঞান এবং যার উপর অপবাদ আরোপ করা হয়েছে তার বিবাহিত হওয়া। অপবাদের ক্ষেত্রে বিবাহিত হওয়া এবং ব্যভিচারের ক্ষেত্রে. বিবাহিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ব্যভিচারী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে এমন ব্যক্তিকে মুহসিন বলা হবে, যার প্রাপ্তবয়স্ক, স্বজ্ঞান, স্বাধীন সুসলমান অবস্থায় কোন নারীর সাথে বৈধ পন্থায় বিয়ে হয়েছে এবং সেই বৈধ স্ত্রীর সাথে তার মিলন ঘটেছে। পক্ষান্তরে মিথ্যা অপবাদ আরোপের ক্ষেত্রে যার উপর অপবাদ আরোপ করা হয়েছে তার বিবাহিত অবস্থায় স্ত্রী গমন আবশ্যক নয়, শুধু মুসলমান, বালেগ, বুদ্ধিমান, স্বাধীন এবং অন্যদের দৃষ্টিতে সৎচরিত্র হওয়াই যথেষ্ট । এ ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপকারীর শাস্তি আশিটি কষাঘাত। কুরআনুল কারীম পরিষ্কার ভাষায় “আশি কষাঘাত' শব্দ উল্লেখ করেছে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সকল ফকীহ এ ব্যাপারে এঁক্যমত পোষণ করেছেন। মিথ্যা অপবাদ আরোপকারীকে আশি কষাঘাত ছাড়াও তার আরো শাস্তি হলো, এ দণ্ডে ///.1090709071.00)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।